Monday, June 22, 2026

শনিবার জন্মাষ্টমীর ছুটি ঘোষণা রাজ্যের

Date:

Share post:

শুক্রবার দেশজুড়ে পালিত হবে ৭৯তম স্বাধীনতা দিবস। এর ঠিক পরের দিনই, ১৬ অগাস্ট শনিবার, জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। শনিবার নিয়ম অনুযায়ী সরকারি অফিস বন্ধ থাকলেও, স্কুল-কলেজ খোলা থাকার কথা ছিল। তবে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের সব সরকারি ও সরকারপুষ্ট শিক্ষা প্রতিষ্ঠানও এদিন বন্ধ থাকবে।

ইতিমধ্যেই জন্মাষ্টমীর ছুটি নিয়ে রাজ্য সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত বছরের একটি নোটিশে ১৫ অগাস্টকে জন্মাষ্টমীর দিন হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে পরে রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত বদলে ১৬ অগাস্ট শনিবারকে জন্মাষ্টমী উদযাপনের দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই ছুটি এনআই অ্যাক্টে ঘোষণা করা হয়েছে। ফলে শনিবার রাজ্য সরকারের সমস্ত দফতর, স্থানীয় প্রশাসনিক কার্যালয়, যেকোনও স্ট্যাটুটারি বডি, বোর্ড, কর্পোরেশন, রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আরও পড়ুন- সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা! জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, গ্রেফতার ঘাতক গাড়িচালক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...