Monday, June 22, 2026

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা! জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, গ্রেফতার ঘাতক গাড়িচালক

Date:

Share post:

সল্টলেকের সেক্টর-এ নিউ ব্রিজ সিগন্যালের কাছে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক ডেলিভারি বয়ের। মৃতের নাম সৌমেন মণ্ডল। বুধবার রাতে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সজোরে ধাক্কা মেরে বাইক আরোহীকে রেলিংয়ের দিকে ঠেলে দেয় একটি কালো গাড়ি। মুহূর্তের মধ্যেই গাড়িটিতে বিস্ফোরণ ঘটে, আর সেই আগুনে জীবন্ত পুড়ে যান সৌমেন।

ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত গাড়িচালক বিনোদ রায়। বৃহস্পতিবার হাওড়ার মালিপাঁচঘরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ। জানা গেছে, দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, আচমকাই ডান দিক থেকে ছুটে এসে কালো গাড়িটি সজোরে ধাক্কা মারে সৌমেনের বাইকে। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন পুলিশকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাফ নামানো হয়। বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক টিম। পুড়ে যাওয়া বাইক ও গাড়ির নমুনা সংগ্রহ করে তারা তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন- স্বাধীনতা দিবসে রাজ্যের ১৫ পুলিশকর্মীকে কেন্দ্রের ‘মেরিটোরিয়াস সার্ভিস’ পদক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জেনে নিন সোমবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

নিজেকে বদলে ফেলছেন শুভেন্দু অধিকারী

নিজেকে বদলে ফেলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগা-পাস্তলা নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরছেন। কীভাবে?...

WB Budget 2026-27: রাজ্যে ৪ নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা, জেলায় জেলায় মেট্রো! 

সোমবার প্রায় নব্বই মিনিট ধরে বিধানসভায় বাজেট বক্তৃতা পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finance Minister)। একাধিক প্রকল্পের...

উত্তরবঙ্গে IIT, AIIMS সঙ্গে ক্যানসার হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ বড় ঘোষণা

পালাবদলের পর প্রথম বাজেট(West Bengal Budget)! রাজ্যের স্বাস্থ্যখাতে(Health) বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জন্য একাধিক...