Thursday, February 26, 2026

স্বাধীনতা দিবসের সকালে রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন, IPS অফিসারদের সম্মাননা প্রদান মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

৭৯ তম স্বাধীনতা দিবসের (Independence Day program) বর্ণাঢ্য উদযাপনের রেড রোডে (Red Road) জাতীয় পতাকা উত্তোলন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এদিন বৃষ্টি ভেজা সকালে নেতাজি মূর্তিতে মাল্যদানের পর কুচকাওয়াজ অনুষ্ঠান শুরুর আগে রাজ্যের আইপিএস অফিসারদের সম্মাননা প্রদান করেন মুখ্যমন্ত্রী।

শুক্রবার, এই অনুষ্ঠানে প্রথমে নেতাজি মূর্তিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন মমতা বন্দোপাধ্যায়। এরপর গার্ড অফ অনার দেওয়া হয় তাঁকে। কর্মক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য এদিন ছয় পুলিশ অফিসারকে পদক প্রদান করেন মুঅর্পণন্ত্রী। এ বছর ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ পেলেন আইজি (মালদা রেঞ্জ) দীপ নারায়ণ গোস্বামী, গৌরব শর্মা, মিরাজ খালিদ ও দেবস্মিতা দাস। ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস’ পেলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা ও বাঁকুড়ার এসআই ঈশ্বর সোঁরেন। এরপর একে একে কলকাতা পুলিশ বাহিনীর বিভিন্ন শাখার কুচকাওয়াজ পরিবেশিত হয়। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের নানা প্রকল্পের ট্যাবলোও ধরা দিয়েছে এদিনের অনুষ্ঠানে।

spot_img

Related articles

হস্টেলের বন্ধ ঘরে পচাগলা দেহ! KJNM-এ ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যুতে উঠেছে একাধিক প্রশ্ন

কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল কলেজ হাসপাতালে (Kalyani JNM Hospital) ডাক্তারি পড়ুয়ার পচগলা দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হস্টেলের...

HIV আক্রান্তের শিশুপুত্রকে স্কুল থেকে তাড়ালেন অঙ্গনওয়াড়ি কর্মী

বাবার HIV আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন (HIV Discrimination in Basirhat)। তাই তাঁর চার বছরের ছোট্ট ছেলেকে ICDS স্কুল...

ISL: শক্তি বাড়িয়ে জামশেদপুরের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল, ক্রেস্পোর গলায় ক্ষোভের সুর

জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে শুক্রবার জামশেদপুর এফসির(Jamshedpur FC) বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল(East bengal)। প্রথম ২ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের...

নষ্ট হবে কেরালার সাম্প্রদায়িক সম্প্রীতি: ‘দ্য কেরালা স্টোরি টু’ রিলিজ আটকে দিল আদালত

বারবার সিনেমার নাম করে প্রোপাগান্ডা করে বিরোধী রাজ্যের ভাবমূর্তি নষ্টের চেষ্টা বিজেপির নতুন রাজনীতির অংশ হয়ে দাঁড়িয়েছে। বিধানসভা...