Tuesday, June 23, 2026

মাতৃস্নেহে মাথায় হাত: অসুস্থ পড়ুয়ারা ভালো আছে, জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে যোগ দিতে এসে ডিহাইড্রেশনের শিকার একাধিক পড়ুয়া। প্রশাসনিক তৎপরতায় তাদের ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। দিনের ব্যস্ততা সত্ত্বেও হাসপাতালে সেই স্কুল পড়ুয়াদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তাদের মাথায় হাত বুলিয়ে, নিজে হাতে চিকিৎসার তদারকি করেন তিনি। জানালেন, একজন পড়ুয়া ছাড়া সকলেই সুস্থ রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর ৩৮ জন পড়ুয়াকে ছেড়ে দেওয়া হয়।

রেড রোডের কুচকাওয়াজে শুক্রবার ১৮-২০ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়লে তাদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। তাদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী বলেন, সকাল থেকে না খাওয়া, সেই সঙ্গে ডিহাইড্রেশনে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে। বন্ধুদের অসুস্থ হতে দেখে অনেকের শরীর খারাপ লেগে গিয়েছিল।

তবে অসুস্থরা যে ভালো আছে, তা জানিয়ে মুখ্যমন্ত্রী জানান, ওরা এখন অনেকটাই ভালো আছে। একজন বাদে বাকি সবাই উঠে বসেছে। একজন একটু অসুস্থ রয়েছে। তবে খুব শীঘ্র সেও সুস্থ হয়ে যাবে।

আরও পড়ুন: কুচকাওয়াজের অনুষ্ঠান চলাকালীন গরমে অসুস্থ পড়ুয়ারা, হাসপাতালে ছুটলেন মুখ্যমন্ত্রী

হাসপাতালের চিকিৎসক জানান, একজনের স্যালাইন চলছে। আপাতত সব পড়ুয়াই পর্যবেক্ষণে রয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে তাদের একে একে ছেড়ে দেওয়া হবে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...