Friday, June 26, 2026

চ্যাম্পিয়ন্স লিগ খেলতে ভারতে আসতে পারেন রোনাল্ডো

Date:

Share post:

ভারতে আসবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)! শুক্রবার কুয়ালালামপুরে হয়েগেল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ বিন্যাস। সেখানেই গ্রুপ ডি-তে রোনাল্ডোর আল নাসেরের সঙ্গে রয়েছে এফসি গোয়া (FC Goa)। আর তাতেই ভারতের মাটিতে প্রথমবার সিআর সেভেনের (Cristoano Ronaldo) আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগ হোম এবং অ্যাওয়ে ম্যাচ নিয়মে হয়। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষাতে রয়েছে সকলে। গোয়া ছাড়াও আসন্ন এএফসিতে (AFC) রয়েছে ভারতের আরেকটা ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টও।

শুক্রবার সকাল থেকেই সকলের নজর রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের গ্রুপ বিন্যাসের দিকে। সেখানেই এফসি গোয়ার সঙ্গে এক গ্রুপে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের। অর্থাত্ সৌদির মাঠে যে ভারতীয় দল এবার রোনাল্ডোর মুখোমুখি হবে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে সিআর সেভেনের (CR7) ভারতে আসার সম্ভাবনাও দেখা দিয়েছে। এমনটা হলে এই প্রথমবার ভারতের মাটিতে পা রাখবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

তবে শোনা যাচ্ছে যে আল নাসেরের সঙ্গে নাকি রোনাল্ডোর (Cristiano Ronaldo) চুক্তিতে একটা যুক্তি রয়েছে। সেখানে নাকি বলা রয়েছে অ্যাওয়ে ম্যাচের ক্ষেত্রে রোনাল্ডো নিজের নাম সরিয়ে নিতে পারেন। যদিও সরকারীভাবে এমন কোনও কথা এখনও পর্যন্ত রোনাল্ডো কিংবা ক্লাবের তরফে জানানো হয়নি। এফসি গোয়ার সঙ্গে গ্রুপ ডি তে রয়েছে আল নাসের।

Related articles

ম্যাঙ্গালোরে মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...