Saturday, June 13, 2026

বুলা চৌধুরীর বাড়িতে চুরি, খোয়া গেল পদ্মশ্রীও

Date:

Share post:

আবারও বুলা চৌধুরীর (Bula Choudhary) বাড়িতে চুরি। খোয়া গেল পদ্মশ্রী পুরস্কারও। বাংলার এই তারকা সাঁতারুর ঝুলিতে রয়েছে অর্জুণ পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার। কিন্তু সেই বুলা চৌধুরীর বাড়িতেই ফের একবার চুরি। পদ্মশ্রী (Padmashree) সহ আরও বহু পুরস্কার চুরি হয়েছে বলেই জানানো হয়েছে। বুলা চৌধুরীর (Bula Choudhary) হিন্দমোটরের বাড়িতেই ঘটেছে এই ঘটনা। ইতিমধ্যেই তদন্তে নেমে পড়েছে উত্তরপাড়া থানার পুলিশ।

বহুদিন ধরেই হিন্দমোটরের বাড়িতে থাকেন না বুলা চৌধুরী (Padmadhree)। মাঝেমধ্যে সেখানে যান তিনি। কলকাতাতেই আপাতত থাকেনব বুলা চৌধুরী। সেই সুযোগ কাজে লাগিয়েই চুরি বলে বোঝা যাচ্ছে। বাড়ির পিছনের দড়জা ভেঙেই বুলা চৌধুরীর বাড়িতে প্রবেশ করেছিল চোর। সকাল বেলা তাদের ঘর গুছোতে গিয়েই দেখে এমন অবস্থা।

খবর পেয়েই হিন্দমোটরে পৌঁছেছেন বুলা চৌধুরী। থানাতেও অভিযোগ দায়ের করেছেন তারা। বহু পুরস্কার চুরি হয়েছে বলে জানানো হয়েছে। সেই পুরস্কারগুলোর মধ্যে রয়েছে বুলা চৌধুরীর পদ্মশ্রী পুরস্কারও। একশোরও বেশি আন্তর্জাতিক পুরস্কার চুরি হয়েছে। ছাড় পায়নি তাঁর পদ্মশ্রী পুরস্কারটাও।

বুলা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমার সমস্ত ট্রফি চুরি হয়ে গিয়েছে। সাফ গেম সহ সব মিলিয়ে ১২০টির ওপর ট্রফি ছিল। সব নিয়ে গেছে। এমনকি আমার পদ্মশ্রীটাও ছাড় পায়নি। সেটাও আর খুঁজে পাচ্ছি না। গোটা ঘর অগোছালো করে রেখেছে”।

এর আগেও ২০১৪ সালে চুরি হয়েছিল বুলা চৌধুরীর এই বাড়িতে। সেবার সোনার গয়না সহ টাকা চুরি হয়েছিল। এবার তাঁর সমস্ত পুরস্কারও উধাও। এমন ঘটনায় হতবাক বুলা চৌধুরী। শুধুমাত্র তাই নয়, পদ্মশ্রী চুরি হওয়ার ঘটনায় হতাশ বুলা চৌধুরী। এই পুরস্কার গুলো তাঁর কাছে সবকিছুর চেয়েই প্রিয়। এবার সেগুলোও হারাল বুলা।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...