Friday, June 26, 2026

জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মমতা-অভিষেকের

Date:

Share post:

জন্মাষ্টমী (Janmastami ) উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়ায় জন্মাষ্টমী শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও Abhishek Banerjee)।

নবান্নর (Nabanna) তরফে আগেই এই দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার নিয়ম অনুযায়ী সরকারি অফিস বন্ধ থাকলেও স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকার কথা ছিল। কিন্তু সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আজ পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সব সংস্থা ও প্রতিষ্ঠান পূর্ণদিবস ছুটি থাকছে। এদিন রামকৃষ্ণ পরমহংসদেবের তিরোধান দিবস উপলক্ষেও সমাজমাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে রাজ্য তথা দেশজুড়ে জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। এদিন নিজের ফেসবুক পেজে ছবি দিয়ে শুভেচ্ছা পোস্ট করেছেন অভিষেক (Abhishek Banerjee)। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষে বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্ম হয়। এদিন প্রিয় গোপালকে তার পছন্দের তালের বড়া, মালপোয়া নাড়ু, ক্ষীর, মাখন, মিষ্টি দিয়ে পুজো করেন কৃষ্ণ ভক্তরা। অনেক জায়গায় এদিন লোকনাথ ব্রহ্মচারীর জন্ম উৎসবও পালিত হয়।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...