Wednesday, March 18, 2026

ট্রোলিংকে ডোন্ট কেয়ার, ‘ধূমকেতু’র সাফল্যে দেবের থেকে উপহার চাইলেন রুক্মিণী 

Date:

Share post:

দেব- শুভশ্রী জুটির বহু প্রতীক্ষিত ‘ধূমকেতু’ (Dhumketu) মুক্তি পেতেই রেকর্ডের বন্যা। দশ বছর আগের একটা সিনেমাকে ঘিরে এত উন্মাদনা সাম্প্রতিককালে ভারতীয় সিনেমার ইতিহাসে দেখা যায়নি। তবে এই সিনেমার সঙ্গে যতটা ‘দেশু’র (DeSu) নাম রয়েছে, প্রচার থেকে ছবি মুক্তি সবেতে ততটাই নাম এসেছে রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra)। তিনি দেবের (Dev) বান্ধবী হওয়ার কারণে এই পরিস্থিতির মুখোমুখি যে হতে হবে, সেটা আগে থেকেই জানতেন অভিনেত্রী। প্রাক্তন বান্ধবীর সঙ্গে হাতে হাত ধরে মঞ্চে মেগাস্টার দেবের (Dev) নাচের পারফরম্যান্স- খুনসুটি থেকে এক রঙের পোশাকে বড়মা মন্দিরে পুজো দেওয়ার ছবি ভিডিও ভাইরাল হতেই, বারবার রুক্মিণীর অনুভূতি নিয়ে চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কয়েকটা দিন শহরের বাইরে থাকার পর কলকাতায় ফিরেই এই নিয়ে মুখ খুললেন ‘বিনোদিনী’ অভিনেত্রী। হাসিমুখে জানালেন, ‘ট্রোলিং বেশ উপভোগ করছি, চালিয়ে যান।’

শহরের এক জুয়েলারি হাউসের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হয়ে সেই বিপণির একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে ‘ধূমকেতু’র সাফল্য নিয়ে প্রতিক্রিয়া দিলেন রুক্মিণী। তিনি বলেন, ‘ছবির সাফল্যের জন্য অনেক শুভেচ্ছা। প্রযোজক দেব (Dev) এত প্রফিট করেছেন, তাই এবার পুজোয় একটা জুয়েলারি গিফট তো দেওয়াই উচিত।’

সিনেমা মুক্তির ঘোষণা থেকে আজ পর্যন্ত লাগাতার দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রাক্তন সম্পর্ককে টেনে এনে রুক্মিণীকে আক্রমণ করা হয়েছে। মিম থেকে ট্রোলিং কিছুই বাদ থাকেনি। ‘টেক্কা’ অভিনেত্রী অবশ্য পাত্তা দিতে নারাজ। বাংলার ‘বিনোদিনী’ বলছেন, ছবি যখন সফলতার শীর্ষে, তখন এসব এ কিছু যায় আসে না। এগুলো যাঁরা করছেন তাঁরা আসলে অনেক পিছিয়ে পড়া মানসিকতার পরিচয় দিচ্ছেন। কারণ ২০২৫ এ দাঁড়িয়ে এই ধরনের ভাবনা-চিন্তা রাখা খুব একটা ইতিবাচকতার প্রমাণ দেয় না। ব্যক্তিগত জীবন আর পেশাদারিত্ব দুটোকে আলাদা রাখার কথা বলেছেন তিনি। এককথায় দেব-শুভশ্রীকে নিয়ে যতই উন্মাদনা থাকুক না কেন, রিয়েল লাইফে দেবের দেবী যে রুক্মিণীই হাসতে হাসতে সে কথাই যেন বুঝিয়ে দিয়ে গেলেন নায়িকা।

 

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...