Monday, April 13, 2026

আবহাওয়ার সামান্য উন্নতি, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Date:

Share post:

বৃষ্টির (Rain) দুর্যোগ আগের থেকে অনেকটাই কমেছে। শনিবার উত্তরবঙ্গে ভারী দুর্যোগের পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার জন্য আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পূর্ব-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি ছিল, তা এখনও সক্রিয়। তার সঙ্গেই সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। ফলে আগামী কয়েক দিন বিক্ষিপ্ত বর্ষণ চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

গত কয়েক দিনের দুর্যোগ কাটিয়ে শনিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম। যদিও রবিবার থেকে ফের ভারী বর্ষণ হতে পারে বলে আশঙ্কা রয়েছে।দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গল ও বুধবার বৃষ্টির পরিমাণ ফের কমবে। বৃহস্পতিবার আবার ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দুপুরের পর কলকাতায় কয়েক পশলা বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে দক্ষিণবঙ্গবাসীকে।

 

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...