Saturday, June 27, 2026

বাইরের খেলোয়াড় খেলানো নিয়ে উত্তপ্ত ভাঙড়ের খেলার মাঠ

Date:

Share post:

খেলার মাঠে বারবার বিতর্ক। মেদিনীপুরে রেফারিকে মারধোরের ঘটনার পর এবার ভাঙড়ে। বিডিওর (BDO) সামনে শিক্ষককে কিল, চড়, ঘুষি মারার অভিযোগ। সেই খেলাকে কেন্দ্র করেই। দুটি ঘটনায় ঘুরে ফিরে এক শ্রেণির মিডিয়া তৃণমূলকে জড়াচ্ছে। তৃণমূলের বক্তব্য, খেলার মাঠেও বিজেপি রাজনীতি করছে। তৃণমূল সর্বত্র রয়েছে। ওরা কলকে না পেয়ে খেলার মাঠের উত্তেজনার মধ্যে রাজনীতি ঢোকাচ্ছে।

মেদিনীপুরে রেফারিকে লাথি যে মেরেছিল, তাকে পুলিশ গ্রেফতার করেছে। সে আবার স্থানীয় তৃণমূল নেতার ভাইপো। তৃণমূলের স্পষ্ট কথা, অন্যায় করলে পুলিশ ব্যবস্থা নেবে। এরমধ্যে তৃণমূল আসছে কোথা থেকে!

আরও পড়ুন: ৪০ ঘন্টার মধ্যে বুলার চুরি যাওয়া ২৯৫ মেডেল উদ্ধার পুলিশের

ভাঙড়ে (Bhangar) হাতিশালা হাই মাদ্রাসা স্কুলের খেলাকে কেন্দ্র করে ঘটনা। খেলায় বাইরের ছেলেকে খেলানোর অভিযোগ নিয়ে উত্তেজনা থেকে হাতাহাতি। একস্ট্রা টাইমে এই ঘটনা ঘটে। বাইরের ছেলে খেলানোর অভিযোগ করেন স্কুলের এক শিক্ষক। অভিযোগ, এরপর তাঁকে কিল, চড়, ঘুষি মারা হয়। ভেঙে যায় চশমা। প্রায় জনা দশেক ঘিরে ধরে মারে বলে অভিযোগ। গোটা ঘটনায় নেতৃত্ব দেয় সওকত মোল্লা ঘনিষ্ঠ খয়রুল ইসলাম। যদিও এধরনের ঘটনার কথা তিনি অস্বীকার করেন। আক্রান্ত শিক্ষক জানান, ঘটনাটি নাকি স্থানীয় বিডিওর (BDO) সামনেই ঘটেছে। দুই পক্ষই কাশীপুর থানায় (Kashipur police station) অভিযোগ করেছে। অভিযোগ, পালটা অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...