Wednesday, June 24, 2026

যুবভারতীতে জ্বলল মশাল, দিয়ামনতাকসের জোড়া গোল ডার্বি ইস্টবেঙ্গলের

Date:

Share post:

যুবভারতীতে জ্বলল মশাল, ডুরান্ডের(Durand Cup) মঞ্চে ডার্বির রং লাল হলুদ। এবারও ডার্বির নায়ক সেই দিমিত্রি (Dimitri Diamantakos)। তবে পেত্রাতস নন, এবার ডার্বির নতুন নায়ক দিমিত্রি দিয়ামনতাকস (Dimitri Diamantakos)। গতবারের বহু সমালোচনা। তাঁকে না রাখার বার্তা। ডুরান্ড ডার্বিতেই যেন দিলেন সমস্ত জবাবটা। মোহনবাগান সুপারজায়ান্টকে ২-১ গোলে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল (Eastbengal)। সেইসঙ্গেই এবারের মতো ডুরান্ড কাপে যাত্রা শেষ মোহনবাগান সুপারজায়ান্টের (MBSG)।

ডার্বি ঘিরে শুরু থেকেই এবার উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল। অপেক্ষাটা ছিল শুধু মাঠে নামার। সেখানেই সকলকে চমকে দিয়ে ডার্বির নায়ক দিমিত্রি দিয়ামনতাকস । ডার্বিতে জোড়া গোল করলেন। সেইসঙ্গে মধুর প্রতিশোধও নিলেন তিনি। এখান থেকেই হয়ত দিলেন সমস্ত জবাবও।

এদিন প্রথম একাদশে ছিলেন না দিমিত্রি দিয়ামনতাকস। কিন্তু সুযোগ এনে দিল হামিদ আহদাদের চোটটা। মরক্কোর এই তারকা চোট পেয়ে মাঠ ছাড়তেই মাঠে আসেন দিমিত্রি। এদিন সম্পূর্ণ অন্য মেজাজেই ছিলেন তিনি। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন দিমিত্রি দিয়ামনতাকস।

তবে দ্বিতীয়ার্ধে নেমেই ম্যাচে ফেরে মোহনবাগান। কিন্তু যুবভারতীতে এই দিনটা যেন ছিল দিয়ামনতাকসেরই। আবারও মোহনবাগানের জালে বল জড়িয়ে দেন তিনিই। আর তাতেই ম্যাচের ভাগ্যও নির্ধারিত হয়ে যায়। তাঁর হাত ধরেই দীর্ঘদিনের ডার্বি জয়েরক খরা কাটাল ইস্টবেঙ্গল (Eastbengal)।

রেফারির শেষ বাঁশি বাজতেই মাঠে শুরু উল্লাস। গ্যালারীতে জ্বলে ওঠে মশালও। দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে এদিনই। সমর্থকদের বহু দিনের হতাশার অবসানটাও হয়ত হল এদিনের যুবভারতীতেই।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...