Saturday, June 27, 2026

কিশতওয়ারের পর কাশ্মীরের কাঠুয়ায় হড়পা বান, মৃত ৪!

Date:

Share post:

মেঘ ভাঙ্গা বৃষ্টিতে (Cloud Burst) ফের বিপর্যস্ত ভূস্বর্গ (J&K)। কিশতওয়ারের পর এবার কাশ্মীরের কাঠুয়ায় (kathua in Kashmir) হড়পা বান, ক্ষতিগ্রস্ত হিমাচলের মাণ্ডিও। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। রবিবার ভোররাতে তুমুল বৃষ্টির জেরেইই দুর্যোগ বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জোর কদমে চলছে উদ্ধারকাজ।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে জাঙ্গলোট (Cloud Burst Janglot) এলাকার একটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখান থেকে চারজনের মৃত্যুর খবর এসেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Sing)। পরিস্থিতির দিকে নজর রাখা রাখছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত জাতীয় সড়ক থেকে রেলের ট্র্যাক। মাণ্ডিতে কোনও মৃত্যুর খবর না থাকলেও বেশ কয়েকটি জাতীয় সড়কে যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। প্রশাসন জানিয়েছে লাগাতার বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়ছে তাই আমজনতাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিশতওয়ারের দুর্যোগ সামলে ওঠার আগেই ফের অতিবৃষ্টি- হড়পা বানের জোড়া ফলা জম্মু-কাশ্মীরে।

Related articles

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...