Thursday, June 25, 2026

সানিয়া নন, কার সঙ্গে ডেটে গিয়েছিলেন অর্জুন!

Date:

Share post:

কয়েকদিন আগেই বাগদান সম্পন্ন হয়েছে অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar)। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় হৈচৈ। ব্যাবসায়ী পরিবারের মেয়ে সানিয়া চন্দোকের (Sania Chandhok) সঙ্গে বাগদান পর্ব সেরেছেন অর্জুন (Arjun Tendulkar)। সেই নিয়ে জোর চর্চা এখন নেটিজেনদের মধ্যে। কিন্তু জানেন কি এখন থেকে তিন বছর আগে একজনের সঙ্গে ডেটে গিয়েছিলেন সচিন (Sachin Tendulkar) পুত্র। তবে সে কিন্তু সানিয়া ছিলেন না। তবে কে ছিলেন অর্জুন তেন্ডুলকরের সেই বান্ধবী। তা নিয়েও কিন্তু বেশ হৈচৈ পড়ে গিয়েছিল।

২০২২ সালে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। সেখানেই এক বান্ধবীর সঙ্গে রেস্তোঁরায় ডিনার ডেটে গিয়েছিলেন সচিন পুত্র। সেই ছবি সচিন পুত্রের ডেট পার্টনারই আবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়েছিলেন। তা নিয়েও কিন্তু বেশ জল্পনা হয়েছিল সেই সময়। আবার সেই সময় অর্জুন তেন্ডুলকর ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরেও।

কৌতূহল ক্রমশই বাড়ছিল। যদিও সেই পরিচয় নিজেই দিয়েছলেন অর্জুনের বান্ধবী। তিনি আর কেউ নন ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের তারকা ড্যানি ওয়াট। ইংল্যান্ডে ছুটি কাটানোর সময় তাঁর সঙ্গেই ডেটে গিয়েছিলেন সচিন পুত্র। অনেকেই সেই সময় বলতে শুরু করেছিলেন সচিনের ঘরে এবার ব্রিটিশ বৌমা আসছে।

যদিও শেষপর্যন্ত তা হয়নি। ড্যানি তাঁর সমকামী পার্টনারের সঙ্গেই বাগদান সারেন। সেটা হয়েছিল ২০২৩ সালে। তার প্রায় দুই বছর পর এবার বাগদান সারলেন সচিন পুত্র। অর্জুনও।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...