Saturday, April 4, 2026

সচেতনতা থেকে চিকিৎসা! কালীঘাটে জমজমাট বিবেক-এর স্বাস্থ্যমেলা 

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসাহে এবং সাহচর্যে আয়োজিত হল বিবেক-এর স্বাস্থ্যমেলা। রবিবার কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের সংযোগস্থলে বসেছিল এই মেলার আসর। দুই দিনব্যাপী এই স্বাস্থ্যমেলায় শনিবার ছিল থ্যালাসেমিয়া ও ডেঙ্গি সচেতনতা শিবির। একইসঙ্গে আয়োজন করা হয়েছিল ক্যানসার শনাক্তকরণ ও সচেতনতা শিবিরও। রবিবার ছিল চিকিৎসা ও পরিষেবা প্রদান কার্যক্রম—চোখ, হার্ট, অর্থোপেডিক চিকিৎসা ছাড়াও হয়েছিল ছানির অস্ত্রোপচার। বহু মানুষকে বিনামূল্যে চশমা দেওয়া হয়। প্রতিবন্ধী সরঞ্জাম ও পাঠ্যপুস্তকও তুলে দেওয়া হয়।

স্বাস্থ্যমেলার উদ্বোধনী আসরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিবেক-এর কর্ণধার কার্তিক বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক ডাঃ পার্থ প্রধান ও ডাঃ আশিস মুখোপাধ্যায়, তৃণমূল নেতা স্বপন দাস-সহ বিশিষ্টরা। আয়োজকদের বক্তব্য, বিবেক শুধুমাত্র সামাজিক উদ্যোগ নয়, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। আগামী দিনেও এই ধরনের স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন – বড় সাফল্য পুলিশের! তৃণমূল যুবনেতা খুনে গ্রেফতার সুপারি কিলার 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...