Thursday, June 25, 2026

বড় সাফল্য পুলিশের! তৃণমূল যুবনেতা খুনে গ্রেফতার সুপারি কিলার 

Date:

Share post:

তৃণমূলের যুব নেতা অমর রায় খুনের ঘটনায় বড় সাফল্য পুলিশের হাতে। অসম-বাংলা সীমান্ত থেকে গ্রেফতার হল সুপারি কিলার বিনয় রায় (৩৫)। শনিবার রাতে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। রবিবার সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানান কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা।

ধৃত বিনয় রায় কোচবিহারের পুন্ডিবাড়ি থানার সিদ্ধেশ্বরীর বাসিন্দা। যদিও পুলিশ জানিয়েছে, গত সাত বছর ধরে সে জেলার বাইরে থাকত এবং একাধিক অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল। তার কাছে থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং চারটি কার্তুজ উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে খবর, অমর রায়কে খুনের ঘটনায় সরাসরি জড়িত ছিল বিনয়। রাখির দিন দুপুরে কোচবিহারের ২ নম্বর ব্লকের ডোডেয়ার হাটে বাজারে ঢুকে বাইকে আসা চার দুষ্কৃতী অমর রায়কে লক্ষ্য করে গুলি চালায়। মাথা ও পিঠে গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় পঞ্চায়েত প্রধানের ছেলের।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই খুন ‘সুপারি’ দিয়ে করানো হয়েছিল। কারা সেই সুপারি দিয়েছে, তার হদিশ পেতে ধৃতকে জেরা করছে পুলিশ। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশের দাবি, তদন্তে একাধিক অপরাধে জড়িত থাকার প্রমাণ মিলেছে ধৃতের বিরুদ্ধে। অমর রায় খুনের নেপথ্যে আসল চক্রকারীদের খুঁজে বের করাই এখন মূল লক্ষ্য।

আরও পড়ুন – সংঘের কর্মীই দেশের উপরাষ্ট্রপতি পদে: নাম প্রকাশ NDA জোটের

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...