Saturday, April 4, 2026

পৃথিবীর কক্ষপথে বৃহত্তম র‍্যাডার অ্যান্টেনা স্থাপন নাসা- ইসরোর!

Date:

Share post:

মহাকাশ থেকেই মিলবে প্রাকৃতিক বিপর্যয়ের খবর! ইতিহাস তৈরি করে পৃথিবীর কক্ষপথে (Earth Orbit) বৃহত্তম র‍্যাডার অ্যান্টেনা স্থাপন করল NASA এবং ISRO। আমেরিকা ও ভারতের দুই মহাকাশ গবেষণা সংস্থার তরফে শুরু হওয়া সিন্থেটিক অ্যাপারচার মিশনের (নিসার) অংশ হিসেবে পৃথিবী থেকে ৪৬০ মাইল দূরে মহাকাশে এই অ্যান্টেনা স্থাপন (Nisar deploys its Radar Antenna in orbit) করা হয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন এর ফলে হিমবাহ, জঙ্গল, ভূকম্পন জলবায়ু পরিবর্তনের মতো প্রাকৃতিক বিপর্যয়ের আগাম খবর এবার মহাকাশ থেকে সহজেই পাওয়া যাবে।

 

কূটনৈতিক সম্পর্ক থেকে শুল্ক বিতর্কের জেরে বারবার খবরের শিরোনামে ভারত ও আমেরিকা। দুই দেশের শীর্ষ নেতৃত্বের বোঝাপড়া বা তথাকথিত ‘বন্ধুত্ব’ থাক বা না থাক মহাকাশ গবেষণায় নাসা এবং ইসরো যৌথভাবে একের পর এক মিশন করে চলেছে। পৃথিবীর কক্ষপথের স্থাপন করা বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যান্টেনাটি প্রায় ৩৩ ফুট দীর্ঘ। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (Jet Propulsion Laboratory) এবং ইসরো নিসার উপগ্রহকে নিয়ন্ত্রণ করবে। এটি সর্বক্ষণ কাজ করার ক্ষমতা সম্পন্ন হওয়ায় প্রাকৃতিক বিপর্যয়ে সংক্রান্ত আগাম খবর পাওয়ার বিষয়ে আশাবাদী বিজ্ঞানীরা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...