Saturday, April 4, 2026

ত্রিপুরায় লেজেন্ডসদের ডার্বিও ইস্টবেঙ্গলের

Date:

Share post:

রবিবার দিনটাই যেন ছিল ইস্টবেঙ্গলের(Eastbengal)। ডুরান্ড ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল। তারই কিছুক্ষণ আগে ত্রিপুরাতেও হয়ে গিয়েছিল একটি ডার্বি (Legends Derby)। শ্রাচী (Srachi) ও ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছিল লেজেন্ডস ডার্বি। সেখানেও জয়ী ইস্টবেঙ্গল (Eastbengal)। অ্যালভিটো, মেহতাব, সুলে মুসাদের দুরন্ত পারফরম্যান্সে লেজেল্ডস ডার্বিও ইস্টবেঙ্গলেরই। রবিবার বঙ্গ ফুটবলটাই যেন শুধু ইস্টবেঙ্গলময়। ত্রিপুরার স্টেডিয়ামের রংও এদিন লাল-হলুদ।

ভারতীয় ফুটবলের প্রাক্তন তারকাদের নিয়ে তৈরি হয়েছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল লেজেন্ডস দল (Eastbbengal Legends)। ত্রিপুরাতে ফুটবল প্রসারের লক্ষ্যই ছিল এই ম্যাচের আসর। সফল শ্রাচী ও ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ। প্রাক্তন তারকাদের খেলায় যেন আরও সেই ডার্বির উন্মাদনা। ত্রিপুরাও স্বাক্ষী রইল এক অভিনব ডার্বির।

এদিন সাডেন ডেথে মোহনবাগানকে ৫-৪ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ছিল গোলশূন্য। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখান থেকেই শেষপর্যন্ত সাডেনডেথ। সেখানেই মোহনবাগানের আব্দুল সাদিক বল বাইরে মারতেই ডার্বি জয়ী ইস্টবেঙ্গল।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...