Saturday, April 4, 2026

এমআরআই হল হামিদের, ডার্বি জিতেও চিন্তায় ইস্টবেঙ্গল

Date:

Share post:

ঐতিহ্যের ডুরান্ড কাপে (Durand Cup) চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে (MBSG) হারিয়ে ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল (Eastbengal)। উচ্ছ্বাসে ভাসছে লাল-হলুদ জনতা। কিন্তু এতকিছুর মাঝেও চিন্তা কিন্তু পিছু ছাড়ছে না লাল-হলুদ শিবিরের। আর তার কারণ হল হামিদ আহদাদের চোট। ডার্বির (Derby) কিছুক্ষণের মধ্যেই চোট পেয়েছিলেন ইস্টবেঙ্গলের এবারের তারকা বিদেশি। তাঁকে মাঠে রাখার ঝুঁকি নেননি লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ। সোমবার সকলেই হাসপাতালে এমআরআই করানো হল হামিদ আহদাদের (Hamid Ahadad)। তাঁর চোট কতটা গুরুতর তা নিয়েই চলছে চিন্তা।

ইস্টবেঙ্গলের এবার সেরা চমক এই মরোক্কান স্ট্রাইকার। সেই হামিদ আহাদাদ(Hamid Ahadad) থাই মাসেলে চোট পেয়েছেন তিনি। যদিও দলের চিকিৎসক অবশ্য জানিয়েছেন যে টিয়ার হয়নি। কিন্তু চিন্তা এতটুকুতেও কাটছে না। বিশেষ করে যতক্ষণ না পর্যন্ত এই তাঁর এমআরআইয়ের রিপোর্ট সামনে আসছে। কারণ সেমিফাইনালে হামিদকে (Hamid Ahadad) সবচেয়ে বেশি প্রয়োজন ইস্টবেঙ্গলের (Eastbengal)।

এবারের ডুরান্ড কাপে দুরন্ত ফর্মে রয়েছে ইস্টবেঙ্গল। ডার্বির মঞ্চে চির প্রতিদ্বন্দ্বীকে মোহনবাগানকে ২-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল-হলুদ বাহিনী। দিমিত্রি দিয়ামনতাকসের জোড়া গোলে ইস্টবেঙ্গলের ডার্বির খরা কেটেছে। দীর্ঘদিনের সমালোচনার জবাব দিয়েছে তারা।

ম্যাচে রেফারির ফাইনাল হুইসিল বাজার পরই শুরু হয়েছিল উল্লাস, উচ্ছ্বাস। এখনও সেই ডার্বির আনন্দেই মেতে রয়েছে সকলে। কিন্তু এতকিছুর মধ্যেও ইস্টবেঙ্গলের হামিদের চোটটাই এখন ভাবাচ্ছে।

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...