Wednesday, June 24, 2026

জামিন মঞ্জুর: হিন্দোলের সমর্থনে পথে নেমে হামলাকারীদের রঙ চেনালো বামেরা

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই হামলা যে বাম সমর্থিত হামলাকারীদের দ্বারাই পরিচালিত ছিল, তা স্পষ্ট করে এবার হিন্দোল মজুমদারের সমর্থনে পথে নামল সিপিআইএম (CPIM)। রাজনৈতিক পতাকা বহন না করলেও নেতা নেত্রীদের উপস্থিতি স্পষ্ট করে দিল হিন্দোলের (Hindol Majumder) পরিকল্পনায় শিক্ষামন্ত্রীর উপর যে হামলা চলেছিল তা বামেদেরই পরিকল্পনা ছিল। সোমবার আলিপুর আদালত জামিন মঞ্জুর করে গবেষক পড়ুয়া হিন্দোল মজুমদারের।

যাদবপুরের (Jadavpur University) প্রাক্তনী হিন্দোল মজুমদারকে দিল্লি থেকে গ্রেফতারের পরে তাকে তিনদিন আগে আলিপুর আদালতে তোলা হলে রাজ্যের আইনজীবী দাবি করেন, রাজ্যের থেকে দূরে বাইরে বসেই যাদবপুরের হামলা পরিকল্পনা করেছিল হিন্দোল। সেখানেই তুলে ধরা হয় কলকাতায় আমেরিকান সেন্টারে হামলার প্রসঙ্গ। সেই হামলার মাস্টারমাইন্ড আফতাব আনসারি কলকাতার বাইরে বসেই হামলার পরিকল্পনা থেকে হামলা সংঘটিত করার কাজ করেছিলেন। তবে হিন্দোলের ক্ষেত্রে সেটা অসম্ভব কীভাবে হবে। সেই সঙ্গে তুলে ধরা হয়েছিল ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে হামলার শিকার হয়েছিলেন ব্রাত্য বসু, সেখানেই পোড়ানো হয়েছিল জাতীয় পতাকা। দেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগেরও প্রমাণ হিন্দোলের বিরুদ্ধে রয়েছে বলে দাবি রাজ্য পুলিশের।

রাজ্যের তরফ থেকে একাধিক অভিযোগ আদালতে প্রমাণ-সহ তুলে ধরার পরে হিন্দোলের মুক্তির দাবিতে সোমবার যাদবপুরে মিছিলের আয়োজন করা হয়। হিন্দোলের নিঃশর্ত মুক্তির দাবিতে সরব হন অম্বিকেশ মহাপাত্র থেকে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়। মিছিলের মুখই স্পষ্ট করে দেয় ১ মার্চ কোন রাজনৈতিক দলের প্রত্যক্ষ মদতে হামলা চালানো হয়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) গাড়িতে।

আরও পড়ুন: বিরোধীরা একজোট: সংসদে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট!

দিল্লি থেকে হিন্দোলকে (Hindol Majumder) কলকাতায় আনার পরে আলিপুর আদালতে তোলা হলে তিনদিনের পুলিশ হেফাজত দিয়েছিলেন বিচারক। সেই মেয়াদ শেষে সোমবার তাকে ফের আদালতে তোলা হলে জামিন মঞ্জুর হয়। রাজ্যের তরফে জেল হেফাজতের আবেদন করা হলে এদিন আফতাব আনসারির প্রসঙ্গ আর তোলা হয়নি। হোয়াটসঅ্যাপের চ্যাটের উল্লেখ করা হয় রাজ্যের তরফে। শুনানি শেষে মঞ্জুর হয় জামিন।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...