Friday, April 3, 2026

কংগ্রেস সভাপতির পাশেই অভিষেক, কী করলেন তাঁরা?

Date:

Share post:

ভোটার তালিকায় গরমিল করে নাগরিকের ভোট চুরি। বিরোধীরা সরব হতেই এসআইআর-এর নামে লক্ষ লক্ষ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ। কমিশন আর বিজেপির এই যৌথ ষড়যন্ত্র যে তারা মানবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল বিরোধী জোট। সোমবারও তার ব্যতিক্রম হল না। সংসদ চত্বরে বিরোধী ঐক্য তুলে ধরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) পাশে দাঁড়িয়ে একযোগে ভোট চুরির প্রতিবাদে সামিল তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁদের সঙ্গে প্রতিবাদে সামিল সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব (Akhilesh Yadav)।

নির্বাচন কমিশনকে (Election Commission of India) কাজে লাগিয়ে বিজেপির ভোট চুরির প্রতিবাদে কমিশনের দফতর পর্যন্ত অভিযান চালিয়েছিল বিরোধীরা। উত্তর দেওয়ার ভয়ে বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে দেখাই করেনি কমিশনের আধিকারিকরা। উপরন্তু পুলিশ দিয়ে বিরোধী সাংসদদের উপর চলেছে অত্যাচার। বিজেপির প্রচার মাধ্যমে নানাভাবে প্রচার চালিয়ে বিরোধী ঐক্যে ভাঙন ধরানোর চেষ্টা চালানো হয়েছে।

আরও পড়ুন: সংঘের কর্মীই দেশের উপরাষ্ট্রপতি পদে: নাম প্রকাশ NDA জোটের

সোমবার বিজেপি ও কমিশনের সেই অপচেষ্টাকে ব্যর্থ প্রমাণ করে দিলেন বিরোধী সাংসদরা। অভিষেক-খাড়গে-অখিলেশের পাশাপাশি দাঁড়িয়ে প্রতিবাদের স্বর ভরিয়ে দিল গোটা সংসদ (Parliament) চত্বর। এসআইআর (SIR) লাগু করে দেশের জনগণের ভোট চুরির অপচেষ্টা যে বিরোধীরা জোট বেঁধেই ভেঙে দেবে, প্রমাণ করে দিল সোমবারের সংসদের বাইরে প্রতিবাদের ছবি।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...