Thursday, June 25, 2026

DHFC-কে সমীহ করলেও সেমিফাইনালে আত্মবিশ্বাসী অস্কার

Date:

Share post:

ডুরান্ডে ডার্বি জয়ের পর এবার সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল (Eastbengal)। সেখানে লাল-হলুদ শিবিরের প্রতিপক্ষ ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ধারেভারে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ শিবরকে সমীহই করছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। তাঁর মতে ডার্বি জয়ের পরের ম্যাচটা বরাবরই কঠিন হয় দলের জন্য। এছাড়াও ফুটবলারদের আত্মতুষ্টি যাতে না হয় সেদিকেই বাড়তি নজর দিচ্ছেন লাল-হলুদ শিবিরের হেডস্যার। ডুরান্ড কাপ জয়ের থেকে ইস্টবেঙ্গলের দুরত্ব এখন মাত্র দুটো ম্যাচের।

চলতি ডুরান্ড কাপে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছে ইস্টবেঙ্গল (Eastbengal)। কোয়ার্টার ফাইনালে চির প্রতদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে সেমিফাইনালের ছাড়পত্র যোগার করে ফেলেছে তারা। এবার সামনে কিবু ভিকুনার (Kibu Vicunha) ডায়মন্ডহারবার এফসি। তাদের দলেও বেশ কয়েকজন আইএসএল খেলা ফুটবলার রয়েছেন। এছাড়া তাদের একজন বিদেশি স্ট্রাইকারকে নিয়েও খানিকটা চিন্তা করছেন অস্কার।

ম্যাচের আগের দিন ইস্টবেঙ্গল কোচ জানিয়েছেন, আত্মতুষ্টির কোনওরকম জায়গা নেই আমাদের। আমি জানি ডায়মন্ডহার এফসিতেও কয়েকজন আইএসএল খেলা ফুটবলার রয়েছেন। এছাড়া ওদের ভালো বিদেশি ফুটবলার রয়েছেন। অবশ্যই তাদের আমরা সমীহ করছি। এছাড়া ডায়মন্ডহারবারের কোচ অভিজ্ঞ, সেদিকেও আমাদের সতর্ক থাকতে হবে।

এই ম্যাচে অবশ্য হামিদ খেলতে পারবেন কিনা সেটা নিয়ে এখনও পর্যন্ত সেভাবে নিশ্চয়তা কিছু নেই। গত ম্যাচে চোট লেগেছিল তাঁর। তাঁকে এই ম্যাচে খেলানোর ঝুঁকি অস্কার নেবে কিনা সেটাই দেখার।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...