Sunday, April 5, 2026

২৬ হাজার চাকরি বাতিলে রিভিউ পিটিশনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলে রিভিউ পিটিশনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মামলার রায়ের পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল রাজ্য সরকার (State Governor) ও স্কুল সার্ভিস কমিশন (SSC)। মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

নিয়োগে অনিয়মের অভিযোগে এবছর এপ্রিলে ২০১৬ সালের এসএসসির নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। ফলে চাকরি হারান ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। এদিন শীর্ষ আদালত জানিয়, এই রায় পুনর্বিবেচনার প্রয়োজন নেই। ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরিতে ফের বহাল হওয়ার রাস্তা প্রায় বন্ধ।

SSC-র ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম রায়ের পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, চাকরিহারাদের একাংশ-সহ একাধিক পক্ষ। বিচারপতিদের চেম্বারেই চলে শুনানি। ৫ অগাস্ট সেই নিয়ে শুনানি শেষ হয়। এদিন ২ বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, পুনর্বিবেচনার আর্জির আদালতে শুনানির দরকার নেই। সেই কারণে পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টে।

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...