Sunday, June 7, 2026

সারদাকাণ্ড: ৩ মামলায় বেকসুর খালাস সুদীপ্ত-দেবযানী, মিলবে মুক্তি?

Date:

Share post:

সারদা-প্রতারণা মামলার তিনটিতে বেকসুর খালাস কর্ণধার সুদীপ্ত সেন (Sudipta Sen) ও সংস্থার অন্যতম কর্ত্রী দেবযানী মুখোপাধ্যায় (Debjani Mukharrjee)। এই দুজনের নামে ২০১৩ সালে হেয়ার স্ট্রিট থানায় তিনটি FIR রুজু হয়। প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ওঠে। মঙ্গলবার, ব্যাংকশাল আদালতে এই তিনটে মামলায় সুদীপ্ত ও দেবযানীকে বেকসুর খালাস করেছে। তবে, এখনও এই সংক্রান্ত বিষয়ে ২০০টিরও বেশি মামলা রয়েছে। সুতরাং জেলমুক্তি হচ্ছে না এখনই।

এদিন, দেবযানীর (Debjani Mukharrjee) হয়ে মামলা লড়েন আইনজীবী শুভজিৎ বল ও অভিজিৎ বল। আদালতে শুনানিতে তাঁরা জানান, যে ৫০ জন সাক্ষীর নাম এই মামলায় ছিল তাদের ১৫ জনের সাক্ষ্য মেলেনি। বাকিরাও নিজেদের প্রতারিত হওয়ার বা বিশ্বাসভঙ্গ হওয়ার কোনও প্রমাণ আদালতে দাখিল করতে পারেননি।

রায়ের পরে দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায় বলেন, “সময় লাগলেও সত্য প্রকাশ পাবেই। সময়ে বিচার পায়নি। কারণ আমি কোনওদিনই বলব না। আমার মেয়েও কোনওদিন মুখ খুলবে না। ১৩ বছর হয়ে গিয়েছে, এখনও মুখ খোলেনি। খুলবেও না। কিচ্ছু বলতে চাই না।“

২০১৩ সালে সারদাকাণ্ডের পরে দেবযানীকে সুদীপ্ত সেনের সঙ্গে কাশ্মীরের থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। তদন্ত পরে হাতে নিয়ে সিবিআই মামলা রুজু করে পাশাপাশি ইডি ও সেবিও মামলা চলছে সুদীপ্ত সেনদের বিরুদ্ধে। মোট ২০০টিরও বেশি মামলা রয়েছে। ফলে বেকসুর খালাস পেলেও এখনই জেলমুক্তির সম্ভাবনা নেই।
আরও খবর: শাশ্বতকে বলানো হয়েছে! বিজেপির বিবেক ফেঁসে গিয়েছে

Related articles

১৫ বছরেই ভারতীয় দলে, বৈভবের জন্য বিশেষ ব্যবস্থা বিসিসিআইয়ের

১৫ বছর বয়সে দেশের জার্সিতে খেলতে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শনিবার বিসিসিআইয়ের (BCCI) তরফে আয়ারল্যান্ড এবং...

অনুব্রতর বিরুদ্ধে লক্ষাধিক টাকার ইট লুটের অভিযোগ শুভেন্দুর! 

তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে এবার ৩০ লক্ষ টাকার ইট লুটের অভিযোগ এনে থানার দ্বারস্থ...

রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামে কত হেরফের, জেনে নিন এক ঝলকে

সপ্তাহের শেষ দিন রবিবারে (Precious Metals Sunday) অনেকেরই নজর থাকে সোনা-রুপোর দামের উপরে। আপনি যদি আজ সোনা বা...

অরূপ বিশ্বাসকে দ্বিতীয় নোটিশ: সোমবার তলব

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে নতুন করে খাতা খুলেছে মেসিকাণ্ডের। পুলিশের দ্বারস্থ শতদ্রু দত্ত। এবার সেই মামলায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী...