Saturday, April 4, 2026

টেট উত্তীর্ণদের পর্ষদ অভিযান, ব্যাপক ধরপাকড় পুলিশের

Date:

Share post:

মঙ্গলবার করুণাময়ীতে পর্ষদ অভিযানে ২০২২ টেট(Tet) উত্তীর্ণদের বিক্ষোভে পুলিশি (Police) ধরপাকড়। ধুন্ধুমার। বিক্ষোভ দেখাতেই আন্দোলনকারীদের তোলা হল গাড়িতে। মেট্রো স্টেশন থেকে বের হতেই আন্দোলনকারীদের বাসে তোলা হয়। র‍্যাফ নামানো হয়েছে। মেট্রোর বাইরে পুলিশ (Police)।

আন্দোলনকারীদের দাবি, এতগুলো বছর ধরে তাঁরা অপেক্ষা করছেন। কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়াই শুরু হয়নি। করুণাময়ীতে হাজার হাজার চাকরিপ্রার্থীর ভিড়। এখনও আটক ৩০০জন। প্রথমে করুণাময়ী মোড়ে জমায়েত করার কথা ছিল আন্দোলনকারীদের। সেখান থেকে পর্ষদ অফিস যেতেন বিক্ষোভকারীরা। অন্যদিকে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন সকাল থেকেই করুণাময়ী এলাকায় মোতায়েন ছিল বিধাননগর কমিশনারেটের বিশাল পুলিশবাহিনী।

আন্দোলনকারীদের হুমকি, মঙ্গলবার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে। না হলে বৃহৎ আন্দোলনের পথে তাঁরা হাঁটবেন। এদিকে এখনও প্রকাশিত হয়নি জয়েন্টের ফল। তার প্রতিবাদে আজ বিকাশ ভবন অভিযানের ডাক দেয় এসএফআই। এই অভিযান ঘিরেও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

Related articles

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...