Saturday, April 4, 2026

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

Date:

Share post:

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৭৮ জনের। মৃতদের মধ্যে ছিল ১৭টি শিশু। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। ইরান থেকে বিতাড়িত আফগানদের একটি দল ওই বাসে চেপেই কাবুলে (Kabul) যাচ্ছিলেন।

পশ্চিম আফগানিস্তানের (Afganistan) হেরাত প্রদেশে এই দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার। বাসটি দ্রুত গতিতেই ছিল বলে জানিয়েছে পুলিশ। চালকের অসাবধানতার জন্যেই এই দুর্ঘটনা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার ভিডিও ভাইরাল।

আরও পড়ুন: অষ্টম শ্রেণির পড়ুয়ার হাতে খুন দশমের ‘দাদা’! আহমেদাবাদের স্কুলে হামলা অভিভাবকদের

হেরাত প্রদেশের প্রশাসনের মুখপাত্র জাইদি জানিয়েছেন, বাসে থাকা সব পরিযায়ীরা ইরান থেকে সীমান্ত পেরিয়ে কাবুলে যাচ্ছিলেন। ইসলাম কালা থেকে তাঁরা বাসে উঠেছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী মোমেনি সোমবার ঘোষণা করেছিলেন, সেদেশে থাকা ৮ লক্ষ পরিযায়ীকে সেপ্টেম্বরের মধ্যেই ফেরত পাঠানো হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...