Monday, April 6, 2026

স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম! উত্তরপাড়া থানায় আত্মসমর্পণ স্বামীর

Date:

Share post:

স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ কোন্নগর পুরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায়ের। স্ত্রীর দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে দিদির কাছে গিয়ে প্রণাম করে আসেন অশোক। পরে উত্তরপাড়া থানায় (Uttarpara Thana) গিয়ে আত্মসমর্পণ করেন।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই স্ত্রী সবিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে অশান্তি চলছিল। বর্তমানে কোনও কাজ করতেন না অশোক। ধারদেনাও করেছিলেন। তবে, কী নিয়ে অশান্তি তা জানা নেই। অশোকের দিদি চন্দনা, খুড়তুতো দাদা সহৃদ, বৌদি লীনা চট্টোপাধ্যায়রা জানান, প্রতিদিনই দুজনে ঝগড়া করতেন। গতকালও দুজনের চরম অশান্তি হয়।

বুধবার, অশোক বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় পাশেই থাকা ছোড়দি চন্দনা  চট্টোপাধ্যায়কে প্রণাম করেন। বলেন, কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছেন। এর পরে উত্তরপাড়া থানায় আত্মসমর্পণ করেন। স্থানীয় ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর উপস্থিতিতে উত্তরপাড়া থানার (Uttarpara Thana) পুলিশ দরজার তালা ভেঙে দেহ উদ্ধার করে। মহিলাকে শ্বাস রোধ করে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের।

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...