Monday, April 6, 2026

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

Date:

Share post:

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান (১১৩ তম সংশোধনী) বিল ২০২৫ এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস (সংশোধনী) বিল ২০২৫ পেশ করতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে এখনই ভোটাভুটিতে যাবে না কেন্দ্র। কারণ সংবিধান সংশোধনীর জন্য যে পরিমাণ সাংসদের সমর্থন প্রয়োজন সেটা সরকারের হাতে নেই। সে ক্ষেত্রে বিরোধীদের দ্বারস্থ হতে হবে। সেই কারণেই এই তিন বিল যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব দেবে সরকার। কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতায় সরব ইন্ডিয়া ব্লক। মূল ইস্যু থেকে নজর ঘোরাতেই এমন পদক্ষেপ বলে মনে করছেন বিরোধী নেতারা। এই তিনটি বিল নিয়ে সরকারের বিরুদ্ধে চাপ তৈরি করতে এদিন সকাল ১০টায় I.N.D.I.A সদস্যরা বৈঠকে বসবেন বলে সূত্রের দাবি।

 

Related articles

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...