Wednesday, March 18, 2026

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

Date:

Share post:

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। তবে শীর্ষ আদালত তাঁর মামলা গ্রহণ করেনি বলেই খবর।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের উচ্চশিক্ষা দফতর সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছিল। আবেদন করেছিলেন শান্তা দত্ত। কিন্তু স্ক্রিনিং কমিটি তাঁকে বাদ দিয়ে অন্যদের ইন্টারভিউয়ের ডাক পাঠায়। অভিযোগ, এ নিয়েই আদালতের দ্বারস্থ হন তিনি।

মঙ্গলবার থেকে রাজ্যের ১৫টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য বাছাইয়ের ইন্টারভিউ শুরু হয়েছে। প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে পাঁচ সদস্যের সার্চ কমিটি কলকাতা বিশ্ববিদ্যালয়, ম্যাকাউট ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রার্থীদের ইন্টারভিউ নেয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য ডাকা হয়েছিল অধ্যাপক আশুতোষ ঘোষ ও অধ্যাপক দেবতোষ গুহকে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য ইন্টারভিউ দিয়েছেন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র, অধ্যাপক অমিতাভ দাস ও অধ্যাপক প্রণব ঘোষ। ম্যাকাউটের জন্য ডাকা হয় অধ্যাপক বঙ্কিমচন্দ্র রায়, অধ্যাপক তপেশ চক্রবর্তী এবং অধ্যাপিকা রেশমি ভরদ্বাজকে। এঁদের মধ্য থেকেই প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য একজন করে নাম চূড়ান্ত করবে সার্চ কমিটি। তারপর সেই নাম পাঠানো হবে রাজভবনে অনুমোদনের জন্য। ইন্টারভিউ চলবে আগামীকাল, ২১ অগস্ট পর্যন্ত। উল্লেখ্য, এর আগে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে বিশ্ববিদ্যালয় ছুটি নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন শান্তা দত্ত।

আরও পড়ুন – ১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...

ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

আইপিএলের(IPL)  প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল কেকেআর(KKR)। মঙ্গলবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন নাইট ক্রিকেটার সাপোর্ট স্টাফরা, বুধবার বিকেলে...

৭০ হাজার ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দেব: প্রার্থী হয়ে প্রত্যয়ী ঊষারানি  

"৭০ হাজার ভোটে জয়ী হয়ে সেই ভোট মুখ্যমন্ত্রীকে আমি উপহার তুলে দেব।" চতুর্থবার মিনাখাঁ বিধানসভা থেকে তৃণমূলের (TMC)...

ড্রোন আতঙ্ক! একই দিনে দক্ষিণবঙ্গের ২ জেলায় উদ্ধার, তদন্তে পুলিশ

একই দিনে দক্ষিণবঙ্গের ২ জেলায় উদ্ধার দুই ভিন্ন ধরনের ড্রোন (Drone)। একটি সমুদ্রতটে ও অন্যটি ধানক্ষেতে। দক্ষিণ ২৪...