Saturday, March 14, 2026

জলমগ্ন মুম্বই, প্রবল বৃষ্টিতে ডুবল অমিতাভের বাংলো!

Date:

Share post:

বৃষ্টি বিপর্যস্ত মুম্বইতে (Rain Disaster in Mumbai) বিপর্যস্ত জনজীবন। রাস্তাঘাট – বাজার হাট থেকে রেল ট্র্যাকের একটা বড় অংশ জলের তলায়। আমজনতার মতোই ভোগান্তির মুখে স্বয়ং বলিউড শাহেনশা। বৃষ্টির জল ঢুকে পড়েছে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সাধের বাংলো ‘প্রতীক্ষা’তে। সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও (সত্যটা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)।

১৯৭৬ সালে ‘শোলে’ ছবির সাফল্যের পর এই বাংলো কিনেছিলেন বিগ বি। অভিনেতার বাবা হরিবংশ রাই বচ্চন এর নামকরণ করেন। বচ্চন পরিবারের বহু স্মৃতি জড়িয়ে আছে এই ঠিকানায়। এই সময়ে দাঁড়িয়ে বাড়িটির দাম প্রায় ৫০ কোটি টাকা বলে অনুমান। ২০২৩ সালে মেয়ে শ্বেতার নামে এই বাংলো লিখে দিয়েছিলেন অমিতাভ। সেখানেই এখন জল থৈথৈ অবস্থা!

 

spot_img

Related articles

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...