Tuesday, April 7, 2026

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

Date:

Share post:

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ ৯৫ জন ISF সমর্থককে জামিন দিল ব্যাঙ্কশাল আদালত। ধর্মতলার বিক্ষোভ থেকে তাঁদের গ্রেফতার করে হেয়ার স্ট্রিট এবং বৌবাজার থানার পুলিশ।

ওয়াকফ সংশোধনী আইন, ওবিসি সংরক্ষণ-সহ বেশ কিছু দাবিতে ধর্মতলায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল ISF মদতপুষ্ট ‘কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম’ নামে একটি সংগঠন। পুলিশের অনুমতি ছাড়াই নওশাদের নেতৃত্বে কলকাতা মেট্রো চ্যানেলের কাছে ধর্নায় বসার চেষ্টা করে তারা। ত্রিপল টাঙানোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। পুলিশকে বাধা দেন আইএসএফ কর্মী-সমথর্করা।  সেই আইএসএফ বিধায়ককে তুলে নিয়ে যায় পুলিশ।

এদিন জামিন পাওয়ার পরে নওশাদ বলেন, “এই লড়াই চলবে। জনগণ লড়াই করবে। এই লড়াই এখন সবে শুরু হয়েছে। জেলে আমাদের আটকে রাখতে পারবে না।“

Related articles

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...