Monday, April 6, 2026

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

Date:

Share post:

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই অস্বস্তিতে কেন্দ্র। সংসদে লিখিত প্রশ্নে কেন্দ্রীয় মন্ত্রী যা উত্তর দিলেন, তাকে বলা যেতে পারে ‘ধরি মাছ না ছুঁই পানি’।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরীর সুকৌশলে এড়িয়ে যাওয়া উত্তর, ওটা উত্তরপ্রদেশ সরকার জানে। বিস্মিত ঋতব্রতর প্রশ্ন, এ কেমন কথা। বিশ্বকবি পাঠ্যবইতে আছেন কি না, তা জানে না ডবল ইঞ্জিন সরকার। তৃণমূল সাংসদের মন্তব্য, আসলে রবীন্দ্রনাথকে ভয় পায় বিজেপি। বাংলা ও বাঙালির বিরুদ্ধে বিজেপি যে যুদ্ধ ঘোষণা করেছে, তারই পরিণতিতে উত্তর প্রদেশের ইংলিশ টেক্সটবুক থেকে বাদ দেওয়া হয়েছে রবীন্দ্রনাথের হোম কামিং। এর তীব্র নিন্দা করেছেন ঋতব্রত।

আরও পড়ুন- উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...