Tuesday, June 23, 2026

ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ফাঁস হল বিজেপির ষড়যন্ত্র

Date:

Share post:

বিজেপির এসআইআর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল অবশেষে। ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ধরা পড়ে গেল বিজেপি। প্রত্যেক রাজ্যে ভোটের আগে ও পরে মুখ্য নির্বাচন আধিকারিকরা ক্যাপ সমীক্ষা করেন। ২০২৪ লোকসভা ভোটের পর বিহারের (Bihar) সিইও-র করা এই নলেজ, অ্যাটিচিউড ও প্র্যাকটিস সমীক্ষা (KAP survey) স্পষ্ট প্রমাণ দিচ্ছে কেন্দ্র ও কেন্দ্রের শাসক বিজেপির ষড়যন্ত্রের। এই মর্মে তৃণমূল সোশ্যাল মিডিয়ায় ছুঁড়ে দিয়েছে তিন প্রশ্ন।

এই সমীক্ষা বলছে, ৯৮ শতাংশ মানুষ ভোটার তালিকা (voter list) সম্পর্কে জানতেন। ৯৯ শতাংশেরও বেশি মানুষ জানতেন তাঁদের নাম তালিকায় রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ৯৮.৯ শতাংশ নাম ও তথ্য ছিল একেবারে সঠিকভাবে অন্তর্ভুক্ত। এই অবস্থায় তৃণমূলের প্রশ্ন— এক, তালিকা যদি এতটাই সঠিক, তাহলে বিশেষ নিবিড় সংশোধনের নামে এই নাটক কেন? এটা কোন রাজনৈতিক অভিসন্ধি? দুই, মাত্র এক বছরে হঠাৎ করে ৬৫ লক্ষ ভোটার অযোগ্য হয়ে গেলেন কীভাবে? বিহারের ভোটের আগে ৬৫ লক্ষ ভোটারের নামা এসআইআর করে বাদ দেওয়া হল কেন? তৃণমূলের তিন নম্বর প্রশ্ন, এটা কি প্রকাশ্য চক্রান্ত নয়? মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার, পিছনের দরজা দিয়ে এনআরসি ঢোকানোর এবং ২০২৫-এর নির্বাচনের আগে বিজেপির রাজনৈতিক স্বার্থসিদ্ধির পথ পরিষ্কার করার? এর পরিপ্রেক্ষিতেই তৃণমূল সাফ জানিয়েছে, বাংলার মানুষ সব দেখছে। এবার আর এই ভোটচুরি ও ভাঁওতাবাজি চলবে না! বিজেপির মুখোশ খুলে গিয়েছে। মানুষ সঠিক সময়ে সঠিক জবাব দেবে।

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...