Friday, June 26, 2026

উৎকণ্ঠার অবসান, সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন: JEE-র ফল ঘোষণায় পোস্ট শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

ওবিসি জটে আটকে গিয়েছিল ফল। প্রায় ৪ মাসের মাথায় জয়েন্ট এন্ট্রান্সের JEE রেজাল্ট প্রকাশিত হল। শীর্ষ আদালতের নির্দেশে জট কাটার কয়েক ঘণ্টার মধ্যেই ফল ঘোষণা করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এর পরেই স্য়োশাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) লেখেন, উৎকণ্ঠার অবসান হল।

নিজের এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী (Bratya Basu) লেখেন,
“দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে আজ আমরা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি কোর্সে প্রথম বর্ষে ভর্তির মেধা তালিকা প্রকাশ করলাম।
ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উৎকণ্ঠার ভাগীদার আমরাও ছিলাম, যার অবসান হলো আজ। এই মেধাতালিকায় থাকা শিক্ষার্থীরা ১০টি সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের অধীন ৯টি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ১টি কেন্দ্রীয় সরকার পোষিত সেলফ ফিনান্সিং ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫৮টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার কলেজ, ১টি সরকার পোষিত ফার্মাসি ইন্সটিটিউট এবং ২৪টি সেলফ ফিনান্সিং ফার্মাসি ইন্সটিটিউটে ভর্তি হওয়ার সুযোগ পাবে কাউন্সেলিংয়ের মাধ্যমে। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অত্যন্ত দ্রুত কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে। সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।“

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...