Saturday, April 11, 2026

অভিষেকেই বাজিমাতের লক্ষ্যে ডুরান্ড ফাইনালে যুবভারতীজুড়ে DHFC উন্মাদনা

Date:

Share post:

ডুরান্ড ফাইনালে হিরক দ্যুতির ছটা দেখার আশায় শনিবারের সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন জুড়ে শুধুই DHFC সমর্থকদের উন্মাদনা। কেউ বলছেন, “এবার ডুরান্ড কাপ (Durand Cup Final) বাংলার বাইরে যাবে না”, কারোর কথায় “অন্তত দুটো গোল তো করবেই জাস্টিনরা”। গ্যালারির টিফোতে ডায়মন্ড সমর্থকদের স্লোগান, ‘বাংলা-ট্রফি -কিবুর ম্যাজিক বন্ড, হোক সে আই লিগ হোক ডুরান্ড’।

ছবি- দেবস্মিত মুখোপাধ্যায়

নর্থইস্ট ইউনাইটেডকে (North East United FC) হারিয়ে বাংলার দল হিসেবে ডুরান্ড জিততে মরিয়া কোর্তাজার-জবিরা। দলকে পুরোদমে সমর্থন করতে DHFC জার্সি পরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ প্রিয় দলের পোস্টার, ব্যানার নিয়ে খেলার শুরু থেকেই গ্যালারি মাতাচ্ছেন DHFC ফ্যানেরা।

নর্থইস্টের গোলমেশিন আজারাইকে ঠেকাতে আগে থেকেই পরিকল্পনা তৈরি করে রেখেছেন স্প্যানিশ কোচ। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে দুই বড় দলকে হারাবার পর ফাইনালে অপ্রতিরোধ্য হয়ে উঠতে নিজেদের ১০০ শতাংশ উজাড় করে দিয়ে স্বপ্নে বিভোর টিম DHFC।

Related articles

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...

নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি-কংগ্রেস ছাড়াও তৃণমূলের(Trinamool Congress) বিরোধী পক্ষ রয়েছে হুমায়ুন কবীরের(Humayun Kabir new political party) দল আমজনতা উন্নয়ন...

জনজোয়ারে ভেসে মেমারিতে রোড শো তৃণমূলের সেনাপতির

জনসভা-কর্মিসভা-রোড শো দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...