Saturday, April 11, 2026

বেলেঘাটায় ছেলের হাতে খুন মা! বন্দি গুণধর পুত্র

Date:

Share post:

গড়িয়ার পরে এবার কলকাতার বেলেঘাটা (Belegata)। শনিবার দুপুরে নিজের বাড়ি থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধার হল। প্রাথমিক তদন্তের পর বৃদ্ধার পুত্রকে আটক করেছে পুলিশ (Police)। দেহ ময়নাতদন্তের জন্যে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বেলেঘাটার (Belegata) কবি সুকান্ত সরণি এলাকায় পুত্র মানিকের সঙ্গে থাকতেন নন্দিতা বসু নামে ওই বৃদ্ধা। স্থানীয় সূত্রে খবর, ছেলের সঙ্গে হামেশাই অশান্তি হত বৃদ্ধার। শনিবারও দু’জনের মধ্যে ঝামেলা হয়। অভিযোগ, সেই সময়ে মাকে মারধর করেন মানিক। তাতেই তাঁর মৃত্যু হয়।

দুপুর ২টো নাগাদ বেলেঘাটা থানায় বিষয়টি জানান স্থানীয়রা। মানিককে আটক করেছে বেলেঘাটা থানা পুলিশ। বৃদ্ধার দেহ ময়নাতদন্তের জন্যে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

Related articles

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায়...

বিজেপি দিল্লি থেকে গেলে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব: তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের পরে এই বিজেপি দিল্লি থেকেও যাবে। আমরা ক্ষমতায় এসে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব। শনিবার, ঝাড়গ্রামের (Jhargram) জামদা...

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...

প্রকাশ্যে গুলি করে খুন আইনজীবীকে: ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে নতুন নজির

বাংলাকে বদনাম করার জন্য বাংলায় এসে আইন শৃঙ্খলা নিয়ে অপপ্রচার করার চেষ্টা চালায় বিজেপির নেতারা। আদতে তারা যে...