Friday, April 3, 2026

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

Date:

Share post:

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রীর (Prime Minister) মিথ্যাচারের কড়ায়-গণ্ডায় জবাব দিলেন মন্ত্রী ডা. শশী পাঁজা (Shashi Panja) ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

আরও পড়ুন: অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

শশী পাঁজা বলেন, বাংলা থেকে গত ৪ লক্ষ ৬৪ হাজার কোটি টাকা ট্যাক্স তুলে নিয়ে গিয়েছেন। কিছুই দেননি বাংলাকে। বাংলার প্রাপ্য বকেয়া রয়েছে ১ লক্ষ ৯৩ হাজার কোটি টাকা। আর মোদিজি বাংলায় এসে দাবি করেছেন, বাংলার জন্য যে টাকা আমরা সরাসরি রাজ্য সরকারকে পাঠাই, তার অধিকাংশই লুট হয়ে যায়! মোদিজি, রাজ্যের দিকে আঙুল তোলার আগে শ্বেতপত্র (white paper) প্রকাশ করুন। সঠিকভাবে দেখানো হোক, ২০২১ সালে বাংলার মাটিতে বিজেপির লজ্জাজনক হারের পর থেকে আপনার সরকার বাংলাকে কত টাকা দিয়েছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...