Wednesday, March 25, 2026

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

Date:

Share post:

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস) সার্টিফিকেট পেল। দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা ও শৌচাগার ব্যবস্থার উন্নতিতে পুরসভার একাধিক পদক্ষেপের ফলেই এই স্বীকৃতি মিলেছে। রাস্তার বিভিন্ন জায়গায় আধুনিক পাবলিক টয়লেট ও শৌচাগার নির্মাণ করা হয়। সম্প্রতি কেন্দ্রীয় স্বচ্ছ ভারত মিশন দপ্তরের প্রতিনিধিরা এলাকা পরিদর্শন করে সন্তোষপ্রকাশ করেছেন এবং সার্টিফিকেট পাঠিয়েছেন।

কাঁচরাপাড়া পুরসভা বিশেষ গুরুত্ব দিয়ে শহরের সৌন্দর্যায়ন করেছে। রেল শহর হিসেবে পরিচিত কাঁচরাপাড়ায় একাধিক নামীদামি ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। স্টেশন থেকে গান্ধী মোড় পর্যন্ত দু’ধারে জমজমাট ব্যবসা চলে। শিয়ালদহের পর অন্যতম বড় বাজার হিসেবেও কাঁচরাপাড়ার সুনাম রয়েছে। শহরের বিভিন্ন জায়গায় নতুন শৌচাগার তৈরি হয়েছে। গাড়ি পার্কিং নিয়ে সচেতনতা বাড়াতে পুরসভার পক্ষ থেকে বোর্ড লাগানো হয়েছে।

হালিশহর পুরসভাও একইভাবে পরিচ্ছন্নতা বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে। এর ফলে দুই শহরেই উন্মুক্ত শৌচ বন্ধ হয়েছে। কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী বলেন, “এই সার্টিফিকেট আমাদের কাছে অত্যন্ত সম্মানের। আগামী দিনে আরও ভালভাবে কাজ করার জন্য এটি আমাদের উৎসাহ জোগাবে।”

আরও পড়ুন – ‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটের আগেই দল বদল করবেন? টিকিট না পেয়েই বেসুরো মনোজ

২০২১ সালে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে জিতেছিলেন, মন্ত্রীও হয়েছিলেন। পাঁচ বছর পর শিবপুর বা অন্য কোনও আসনেই তৃণমূলের(TMC)...

মিডিয়াকেও ভয়! MCC-র নিয়মের সঙ্গে সংবাদ মাধ্যমের উপরও কমিশনের নিষেধাজ্ঞা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি ছাড়া কমিশনের দফতরের দ্বিতীয় তলাতেও ঢুকতে পারবেন না সাংবাদিকরা। চরম গোপণীয়তার নিদর্শন রেখে...

পরপর ৩ চিঠি তৃণমূলের, সময় দিচ্ছেন না রাষ্ট্রপতি

পরপর তিনটি চিঠি লেখার পরেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের কোনও সময় পাচ্ছে না তৃণমূল কংগ্রেস৷ মঙ্গলবার রাষ্ট্রপতি...

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...