Friday, June 5, 2026

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

Date:

Share post:

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি। বঙ্গোপসাগরে নিম্নচাপের লম্বা ব্যাটিং, ঘূর্ণাবর্তের ওভার ডোজে ভাদ্রের প্রথম সপ্তাহেই ভরা শ্রাবণের আমেজ। শনির সারাদিন জুড়ে বৃষ্টি ভিজবে দক্ষিণবঙ্গে। দুপুরের পর বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকায়। মহানগরীতে আজ ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। ডুরান্ড ফাইনালের উন্মাদনার আঁচ যত বাড়ছে, ততই বর্ষণমুখর ম্যাচের সম্ভাবনাও তীব্র হচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এর প্রভাব রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায়। ফলে সোমবার পর্যন্ত আবহাওয়া বদলের সম্ভাবনা নেই।

হাওয়া অফিসের (Weather Department) দেওয়া তথ্য অনুযায়ী –

শনিবার কোথায় বৃষ্টি?
* কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান ( মাঝারি থেকে ভারী)
* বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (ভারী থেকে অতি ভারী)
* উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি

রবিবার কোথায় বৃষ্টি?
কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে

 

Related articles

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...