Tuesday, April 7, 2026

অসুস্থ রুক্মিণী, পাশে নেই দেব !

Date:

Share post:

ভালো নেই টলিউডের ‘বিনোদিনী'(Binodini)। গ্ল্যামার হারিয়ে চোখে মুখে শুধুই অসুস্থতার ছাপ। দশ বছর আগের ছবি মুক্তি ঘিরে প্রাক্তনের সঙ্গে নানা মুহূর্তে ভাইরাল হয়েছেন মেগাস্টার দেব (dev)। এখনও ‘ধূমকেতু’ (Dhumketu)আমেজ বাংলা জুড়ে। কিন্তু প্রিয় মানুষের এত সাফল্যের পরেও নায়কের প্রেমিকা – বান্ধবী যে ভালো থাকতে পারছেন না। ভাইরাল ফিভারে কাবু হয়ে শয্যাশায়ী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)! সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন নায়িকা।

বাংলা জুড়ে ‘ধূমকেতু’ ঝড়ে বেসামাল বলিউডি সিনেমা ‘ওয়ার ২’। ‘দেশু’ জুটি চর্চার শিরোনামে। যদিও রুক্মিণীর নাম যে এই বিতর্কে আসেনি তা নয়। অনেকেই বলেছেন প্রেমিকের তাঁর প্রাক্তনের সঙ্গে পুনর্মিলন মেনে নিতে পারেননি ‘চ্যাম্প’ নায়িকা। কিন্তু সেসবকে পাত্তা না দিয়ে বেশ মজা করে তিনি সমালোচনা আর দেব-শুভশ্রী সমীকরণের প্রতিক্রিয়া দিয়েছেন। তবে ছবি মুক্তির পর থেকে প্রেমিকের সঙ্গে খুব একটা দেখা যায়নি টলিউডের ‘বিনোদিনী’কে। মডেলিং আর বিজ্ঞাপনের কাজের জন্য তিনি আপাতত মায়ানগরীতে। আর সেখানেই ১০২ ডিগ্রি জ্বরে কাবু। ঋতু পরিবর্তনের প্রভাবেই যে নায়িকার কাহিল দশা তা বেশ বোঝা যাচ্ছে। নেট পাড়ার অন্দরে একটাই প্রশ্ন, প্রেমিকার এমন অবস্থায় দেব কোথায়? মেগাস্টারের প্রতিক্রিয়া অমিল।

Related articles

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...