Sunday, April 5, 2026

স্কুলে ঢুকে হুমকি! ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও শ্রমিক নেতার অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম মালদহ

Date:

Share post:

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে ঢুকে হুমকির অভিযোগে কাঠগড়ায় তৃণমূলের (TMC) শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি। অভিযোগ, হবিবপুর ব্লকের বুলবুল চণ্ডী আর এন রায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয়ে আঙুল উঁচিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা-সহ স্কুল শিক্ষিকাকে শাসানি দেন। সোশ্যাল মিডিয়ায় CCTV ফুটেজ ভাইরাল হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন ও শিক্ষা দফতর।

স্কুল (School) সূত্রে খবর, বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ছুটি না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ছুটি না পেয়ে বিষয়টি বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি সুবোধ রায়কে নালিশ করেন ওই শিক্ষিক। অভিযোগ, পরের দিনই বিদ্যালয়ে (School) এসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝুম্পা মজুমদারকে জিজ্ঞাসাবাদের নামে বিভিন্ন ভাবে অপমান ও হেনস্থা করেন। ঘটনা প্রসঙ্গে ঝুম্পা মজুমদার জানান , “সুবোধবাবু স্কুলে এসে চিৎকার চেঁচামেচি করে বিভিন্নভাবে অপমান করেন। ৩৪ বছরের চাকরি জীবনে এত অপমানিত হয়নি। অন্যান্য সহকারী শিক্ষিকারাও এই বিষয়ে শঙ্কিত।” ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার অভিযোগ, মিডডে মিলর দায়িত্ব আমাদের হাত থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করছেন ওই নেতা। এমনকী পরিচালন সমিতির কমিটিও সম্পূর্ণ অবৈধভাবে গঠিত হয়েছে বলে অভিযোগ ঝুম্পার। এই বিষয়ে হবিবপুর ব্লকের বিডিও ও জেলা শিক্ষা দফতরকে বিষয়টি জানানো হয়েছে।

তবে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল শ্রমিক নেতা। তাঁর পাল্টা অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলে মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। স্কুলে পঠনপাঠন বন্ধ রেখে শিক্ষিকারা দল বেঁধে ছুটি নিচ্ছেন বলেও অভিযোগ। ভারপ্রাপ্ত শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অবর বিদ্যালয় পরিদর্শক ও জেলার ডি আই কে লিখিত অভিযোগ জানিয়েছেন সুবোধ।
আরও খবর: নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...