Friday, June 26, 2026

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

Date:

Share post:

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash flood) ব্যাপক ধ্বংস লীলা চলল। ঘটনার পর অন্তত ৩ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে।

চামোলিতে সম্প্রতি বেশ কয়েকবার হড়পা বান আসার ঘটনা ঘটল। তবে শুক্রবার মধ্যরাতে আচমকা মেঘ ভাঙা বৃষ্টির (cloud burst) জেরে বান (flash flood) আসায় পালানোর সুযোগ পাননি একাধিক গ্রামের মানুষ। সাগওয়ারা গ্রামে ধ্বংসস্তূপের নিচে এক নাবালিকার চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

মধ্যরাতে পাহাড়ের গা বেয়ে বড় বড় পাথর ও কাদামাটি নেমে এসে অবরুদ্ধ করে দেয় একাধিক গ্রামকে। স্থানীয় মহকুমা শাসকের (SDM) বাংলোর একতলা ও গাড়ি কাদামাটিতে চাপা পড়ে যায়। গোটা এলাকা জুড়ে একের পর এক ছোট বড় গাড়িও কাদামাটিতে চাপা পড়ে যায়। রাত থেকেই সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) উদ্ধারকাজ শুরু করেছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...