Friday, March 13, 2026

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

Date:

Share post:

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah) বিএসএফের ব্যর্থতার পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রকের গোয়েন্দা বিভাগের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিহার (Bihar)। এর আগে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনী (SIR) চলার সময় বিহারে নেপাল, মায়ানমার, বাংলাদেশের নাগরিকের অস্তিত্ব জানা গিয়েছিল। এবার ভাগলপুরের মতো শহরে খোঁজ মিলল পাকিস্তানী নাগরিকদের (Pakistani citizen)। যারা ভারতীয় পরিচয়পত্র বানিয়ে বাস করছে। অথচ এর কোনও খবরই নেই বিহার প্রশাসনের কাছে।

সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নির্বাচন কমিশনের আধিকারিকরা চালানোর সময় খোঁজ পাওয়া গিয়েছে ভাগলপুরের (Bhagalpur) দুই পাকিস্তানি নাগরিকের। দুজনেই পাক মহিলা নাগরিক। তাঁদের বাড়ি পাকিস্তানের (Pakistan)অন্তর্গত পঞ্জাব প্রদেশের খুশাব এলাকায়। তাঁদের নাম ইমরানা খনম ও ফিরদৌসিয়া খনম।

এই তথ্য সামনে আসার পর যদিও ভাগলপুরের জেলাশাসক নওয়াল কিশোর চৌধুরী দাবি করছেন, এই ধরনের নাগরিকের কোনও খোঁজ প্রশাসনের কাছে নেই। ভাগলপুর জেলায় ২৪ লক্ষ মানুষের বাস। তাঁদের নাগরিকত্ব প্রমাণে বিএলওরা (BLO) কাজ করছেন। যদি এরকম নাগরিক থাকে তবে আধিকারিকদের হাতে সেই তথ্য আসবে, বলে আশা করে বসে রয়েছেন জেলা শাসক।

আরও পড়ুন: ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

জম্মু-কাশ্মীরের পহেলগামে পাক জঙ্গিরা ঢুকে ভারতীয় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল। প্রমাণ হয়ে গিয়েছিল অমিত শাহর বিএসএফ (BSF) ও গোয়েন্দা বিভাগের ব্যর্থতা। এবার পাক সীমান্ত থেকে অন্তত ১,২০০ কিলোমিটার দূরে বিহারে কিভাবে পাক নাগরিকরা ভারতীয় নাগরিকত্ব বানিয়ে বসবাস করছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

spot_img

Related articles

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...

কথা রাখলেন মুখ্যমন্ত্রী: গঠিত হলো পশ্চিমবঙ্গ ব্যবসায়ী কল্যাণ বোর্ড

রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবি পূরণ করল রাজ্য সরকার। ডিসেম্বর ২০২৫-এ আয়োজিত রাজ্য ব্যবসায়ী...

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় রিচা, বিশ্বকাপজয়ী তারকা এবার ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসে 

ভারতীয় মহিলা ক্রিকেটের নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) এবার খেলবেন ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ (The Hundred)...