Sunday, April 12, 2026

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

Date:

Share post:

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর বা জেলা পরিবর্তনের ক্ষেত্রে যে সমস্যায় পড়তে হত, তা থেকে মুক্তি পাবেন গাড়ির মালিকেরা।

দফতরের তরফে জানানো হয়েছে, এতদিন এক জেলার রেজিস্ট্রেশন অথরিটিতে নথিভুক্ত গাড়ি অন্য জেলায় গেলে মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে নানা জটিলতা তৈরি হতো। এমনকি অনেক ক্ষেত্রে গাড়ি বিক্রি হলেও রেজিস্ট্রেশনে পূর্বতন মালিকের নাম থেকে যেত। এই ফাঁকফোকর বন্ধ করতেই নতুন ব্যবস্থা চালু হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে রাজ্যের যেকোনও রেজিস্ট্রেশন অথরিটির দপ্তরে নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদলের নথিভুক্তি করা যাবে। তবে শর্ত রইল—গাড়িটি রাজ্যের মধ্যেই বিক্রি হতে হবে। বিক্রেতা ও ক্রেতা দু’জনকেই সংশ্লিষ্ট অথরিটির সামনে হাজির হতে হবে। বিক্রেতার ছবি ও পরিচয়পত্রের প্রমাণ ‘বাহন’ (VAHAN) পোর্টালে আপলোড বাধ্যতামূলক। অন্যদিকে, ক্রেতা চাইলে মালিকানা বদলের প্রক্রিয়া অনলাইন কিংবা শারীরিকভাবে সম্পন্ন করতে পারবেন।

রেজিস্ট্রেশন নবীকরণেও মিলছে ছাড়। মালিকের ঠিকানা পরিবর্তন না করেই রাজ্যের যে কোনও রেজিস্ট্রেশন অথরিটিতে নন-ট্রান্সপোর্ট গাড়ির রেজিস্ট্রেশন নবীকরণ সম্ভব হবে। এ ক্ষেত্রে গাড়ির জিও-ট্যাগ করা ছবি এনআইসি-র অ্যাপ ব্যবহার করে আপলোড করতে হবে, যাতে অবস্থান যাচাই করা যায়। তবে পরিবহণ দফতর স্পষ্ট জানিয়েছে, মালিকানা বদল বা রেজিস্ট্রেশন নবীকরণ যেভাবেই হোক না কেন, দূষণ সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ আগের মতোই বলবৎ থাকবে।

আরও পড়ুন – ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...