Monday, April 6, 2026

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

Date:

Share post:

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে খবর। আওয়াজ পেয়ে পুলিশের (Police) খবর দেন এলাকায় বাসিন্দারা। পুলিশ গিয়ে পৌঁছনোর আগেই তরুণীর মৃত্যু হয় বলে খবর। ছাত্রীটি (College Student) আগে হালিশহরে থাকতেন। ইদানীং এই অঞ্চলে বসবাস করছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আততায়ী যুবক তরুণীর পূর্বপরিচিত বলে প্রাথমিক তদন্তে অনুমান।

মৃত তরুণীর নাম ইশিতা মল্লিক। তিনি এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। পুলিশ সূত্রে খবর, প্রেমঘটিত কারণেই এই হত্যাকাণ্ড। কাঁচরাপাড়ার বাসিন্দা বছর ২৩-২৪-এর দেবরাজ সিং-এর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন ইশিতা। সেই আক্রোশেই তরুণীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে বলে খবর। ইশিতার মা ও ভাই ঘটনার সময় বাড়িতেই ছিলেন। মায়ের জানান, দুপুরে একটি শব্দ পেয়ে তিনি ঘরের দিকে ছুটে যান। দেখেন ওই তরুণ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ঘর থেকে ছুটে পালাচ্ছেন। এর পরেই ঘরে গিয়ে মেয়ের রক্তাক্ত দেহ দেখতে পান। মৃতার দাদু জানান, ওই যুবকের বাড়ি উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায়।

স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণনগরে আসার আগে ওই ছাত্রী কাঁচরাপাড়াতেই থাকতেন। ফলে ওই যুবক ছাত্রীর পূর্ব পরিচিত বলেই অনুমান। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ জানান, “মেয়েটির শরীরে দু’টি গুলির আঘাতের চিহ্ন রয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।“ আততায়ী যুবককে ধরতে আশেপাশের থানাগুলিকেও সতর্ক করে পুলিশ৷ শুরু হয় নাকা তল্লাশিও। সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই শ্যুটআউট কি না, খতিয়ে দেখছে পুলিশ৷

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...