Saturday, March 7, 2026

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

Date:

Share post:

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতা নিয়েছে রাজ্য সরকার। শ্রম দফতর সূত্রে খবর, জেলা থেকে ব্লক স্তরের আধিকারিকদের কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

প্রকল্পের গাইডলাইন অনুযায়ী প্রত্যেক আবেদনপত্রের সঙ্গে ভিন্‌রাজ্যে কাজ করার প্রমাণপত্র জমা দিতে বলা হলেও তা বাধ্যতামূলক নয়। ফলে আশঙ্কা তৈরি হয়েছে— অনেকেই হয়তো প্রকৃত পরিযায়ী শ্রমিক না হয়েও ভাতা পেতে আবেদন করতে পারেন। এই সম্ভাবনা ঠেকাতেই প্রশাসনিক নজরদারি জোরদার করার সিদ্ধান্ত।

শ্রম দফতর জানিয়েছে, আবেদন যাচাইয়ের ক্ষেত্রে ব্লক আধিকারিক, জনপ্রতিনিধি এবং শ্রম দফতরের কর্মীরা সমন্বয় করে কাজ করবেন। নথিপত্র ছাড়া শুধুমাত্র ‘ঘরে ফেরা’ পরিচয়ের ভিত্তিতে কোনও আবেদন যাতে গ্রহণ না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে আবেদনকারীদের ব্যক্তিগত সাক্ষাৎকার এবং অতিরিক্ত নথিপত্র যাচাইয়ের ব্যবস্থাও থাকবে।

উল্লেখযোগ্যভাবে, শ্রমশ্রী প্রকল্পের আওতায় ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকরা আর্থিক সহায়তা, পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন, ঋণ সুবিধা এবং ক্ষুদ্র ব্যবসা শুরু করার সুযোগ পাবেন। তবে ভুয়ো আবেদনকারীরা সুবিধা পেলে প্রকৃত শ্রমিকরা বঞ্চিত হবেন। তাই প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতেই এই কঠোর ব্যবস্থা।

শ্রম দফতরের এক কর্তা বলেন, “শ্রমশ্রী মূলত তাঁদের জন্য, যারা বছরের পর বছর রাজ্যের বাইরে শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করেছেন এবং এখন ফিরেছেন। তাঁদের জীবনে নতুন ভরসা জোগাতেই এই প্রকল্প। সেই সুযোগ যেন কেউ অপব্যবহার না করেন, সেদিকেই আমাদের কড়া নজর থাকবে।”

আরও পড়ুন – আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

মোদিরাজ্যে মন্দিরের শৌচালয় থেকে দুই কলেজ ছাত্রীর দেহ উদ্ধার, ঘনীভূত হচ্ছে রহস্য

গুজরাতের সুরাতে এক মন্দিরের শৌচালয় থেকে দুই কলেজ ছাত্রীর নিথর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে...

প্রস্তুত কমিশন, কড়া নিরাপত্তায় রবিবার রাজ্যজুড়ে গ্রুপ ডি পরীক্ষা

আগামিকাল, রবিবার রাজ্যজুড়ে আয়োজিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে এই...

ভোটাধিকার কাড়ার ছক বিজেপির! ধর্মতলার ধরনামঞ্চ থেকে তোপ তন্ময় ঘোষের

ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনামঞ্চ থেকে এবার বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা তন্ময় ঘোষ।...

নেপাল নির্বাচন: ওলিকে বিপুল ব্যবধানে পরাস্ত করলেন ‘ভাবী প্রধানমন্ত্রী’

জনসমর্থন কতটা তলানিতে পৌঁছালে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ৫০ হাজার ভোটে পরাস্ত হতে পারেন, তার অন্যতম উদাহরণ হয়ে থাকলেন...