Friday, April 3, 2026

চলতি বছরের শেষেই সিনেমায় প্রসেনজিতের ছেলে ‘মিশুক’!

Date:

Share post:

‘ছোট্ট জিজ্ঞাসা’ নিয়ে ইন্ডাস্ট্রিতে আসা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)এখন নিজেই টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ ম্যান। বাংলা বিনোদন জগতের ‘অমরসঙ্গী’ নায়ক এখন অভিনেতা হিসেবে নিজের কাজের পরিধি এবং পরিসর একটু বদলেছেন। হার্ডকোর কমার্শিয়াল (Commercial Movie) ছবিতে তিনি দেখা দেন না সেভাবে। ‘বুম্বাদা’র এমন সিদ্ধান্তের পর থেকেই প্রশ্ন উঠছিল তাহলে কি এবার ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায় (Trishanjit Chatterjee) লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় অফিসিয়াল এন্ট্রি নিতে চলেছেন? সময় যত গড়িয়েছে ততই জল্পনা বেড়েছে। এবার শোনা যাচ্ছে চলতি বছরের শেষেই নাকি রুপোলি পর্দায় অভিষেক ঘটবে বাংলার ‘ছোট ইন্ডাস্ট্রি’ মিশুকের। এসভিএফ (SVF) ফিল্মসের হাত ধরে নাকি নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করতে চলেছেন প্রসেনজিৎ-পুত্র। প্রযোজনা সংস্থা অবশ্য এখনই মুখ খুলতে নারাজ।

স্টারকিডদের পূর্বপুরুষের পথ অনুসরণ করা নতুন কিছু নয়, বলিউডে কাপুর থেকে বচ্চন পরিবারে সেই উদাহরণ দেখা গেছে। বাংলাও ব্যাতিক্রম নয়। তৃষাণজিতের রক্তে রয়েছে অভিনয়। বাবা- মা- পিসি- দাদু সকলেই চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র। তাই মিশুকের ( প্রসেনজিতের ছেলের ডাকনাম) অভিনয় করা যে সময়ের অপেক্ষা তা সকলেরই জানা।

মঞ্চে হাতেখড়ি হয়ে গেছে’লর্ড অফ দ্য ফ্লাইস’ নাটক দিয়ে। এবার বড়পর্দায় আত্মপ্রকাশের পালা। অভিনেত্রী দামিণী বেণী বসুর কাছে তাঁর অভিনয়ের প্রশিক্ষণ নেওয়ার গুঞ্জনের মাঝেই ইদানিং তৃষাণজিতকে টলিউডের নানা অনুষ্ঠানে দেখা যায়। ট্রেলার লঞ্চ থেকে সাকসেস পার্টিতে বাবার পাশে নজর কাড়েন তিনি। আবার বাবা উপস্থিত নেই কিন্তু ছেলে আছে এমন ছবিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। দিন কয়েক আগেই ‘ধূমকেতু’র (Dhumketu) স্পেশাল স্ক্রিনিং উপলক্ষ্যেও হাজির ছিলেন তিনি। যদিও প্রসেনজিতের ছেলে কোন পরিচালকের ছবিতে বা কার বিপরীতে বড়পর্দায় আসবেন তা এখনই স্পষ্ট নয়।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...