Tuesday, June 23, 2026

ক্রকসের জুতোর ম্যাজিক কী? কেন প্রায় সবার পায়ে? কেন দাম বেশি?

Date:

Share post:

‘ক্রকস’ এখন পায়ে পায়ে। সবচেয়ে হালকা, আরামদায়ক এবং বায়ু চলাচলের সুবিধা রয়েছে যা পায়ের জন্য অত্যন্ত ভালো। ক্রকস (Crocs) বিশ্বজুড়ে একটি জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। হু হু করে বেড়েছে এই জুতোর চাহিদা। ৮ থেকে ৮০, মহিলা থেকে পুরুষ সকলেই এই জুতো পরতে পছন্দ করছে।

কোম্পানি কোথায়?
কলোরাডোর ব্রুমফিল্ডে ক্রকসের (Crocs) দফতর। এই একটি আমেরিকান জুতোর কোম্পানি। কোম্পানিটি ২০২০ সালে তাদের নতুন গ্লোবাল সদর দফতর ব্রুমফিল্ডে উদ্বোধন করে। ২০০২ সালে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়। স্কট সিম্যানস, লিন্ডন হ্যানসন এবং জর্জ বোডেকার জুনিয়র এই কোম্পানির প্রতিষ্ঠাতা। এখানে কর্মীর সংখ্যা প্রায় ৮ হাজার। ক্রকস, ইনকর্পোরেটেড (Crocs, Inc.) ফোমের তৈরি জুতো তৈরি ও বাজারজাত করে।

ক্রকসের জুতোর বৈশিষ্ট্য
আরামদায়ক: হালকা ও আরামদায়ক
শ্বাসপ্রশ্বাসযুক্ত: বায়ু চলাচলের সুবিধা
হালকা: পরে আরাম এবং হালকা।
ডিজাইন: বিভিন্ন স্টাইল ও ডিজাইনে রয়েছে

Crocs ব্র্যান্ডের জুতা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও দোকানে পাওয়া যায়। বিভিন্ন দামের জুতো পাওয়া যায়।

আরও পড়ুন- বনতারায় কতটা সুরক্ষিত পশুরা: জানতে SIT গঠন সুপ্রিম কোর্টের

ক্রকসের জুতোর কেন এত দাম?
ক্রকস জুতোর দাম বেশি হওয়ার কয়েকটি কারণ হলো- অসাধারণ ডিজাইন, ব্র্যান্ডের নিজস্বতা ও জনপ্রিয়তা, আরামদায়ক ও টেকসই উপাদান (যেমন ক্রোসলাইট ফোম), কাস্টমাইজেশনের সুযোগ এবং কিছু ক্ষেত্রে আমদানি শুল্ক ও ট্যাক্স। ক্রোসলাইট উপাদানটি অন্যান্য সস্তা জুতোর চেয়ে উন্নত মানের হয়। ক্রকস বিশ্বব্যাপী পরিচিত ব্র্যান্ড, যার ফলে পণ্যের চাহিদা বেশি থাকে। এই জনপ্রিয়তা ব্র্যান্ডকে তার পণ্যের দাম বাড়ানোর সুযোগ দিয়েছে।

বিকল্প পণ্যের সহজলভ্যতা
বাজারে ক্রকসের সস্তা ও নকল পণ্য সহজলভ্য হলেও, আসল ক্রকসের গুণগত মান ও উন্নত নকশার কারণে এর দাম বেশি থাকে।

ক্রকসের জুতো কেন সকলেই পছন্দ করে?
কোভিড মহামারির সময় এই জুতোর আরাম ও বহুমুখীতার জন্য জনপ্রিয়তা বাড়ে। যা বাড়িতে পরে কাজের ক্ষেত্রে উপযুক্ত ছিল। এর নরম উপাদান এবং আলগা ফিট পায়ের উপর চাপ কমায়। জুতোগুলি ওয়াটারপ্রুফ এবং টেকসই উপাদান দিয়ে তৈরি, যা বিভিন্ন পরিবেশে ব্যবহারের জন্য উপযোগী। এই জুতো পরিষকার করা অত্যন্ত সহজ। জুতো সহজে পরা এবং খোলা যায়।

ক্রকসের ট্যাগলাইন
ক্রকসের মূল ট্যাগলাইন- Come as you are। এই ব্র্যান্ডের প্রতিষ্ঠাতাদের তৈরি করা একটি প্রাথমিক ট্যাগলাইন ছিল- Get a grip।

_

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...