Friday, June 26, 2026

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

Date:

Share post:

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলায় এক বছরে ২৪০টি খুনের ঘটনা ঘটেছে। সেই কারণেই তরুণ যুগল যাঁরা প্রেম করে বিয়ে করতে চান, বিশেষত ভিন্ন জাত, ধর্ম ও বর্ণের প্রেমিক-প্রেমিকার বিয়ের জন্য সিপিএম-এর পার্টি অফিস খোলা থাকবে। এই বিষয়ে সমর্থন জানিয়েছে বিজেপিও। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই এ নিয়ে বার্তা দিয়েছেন। এইভাবেই ছাব্বিশের বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাম-বাম নিজেদের রাজনৈতিক প্রচার সারছে।

সিপিএমের তামিলনাড়ুর রাজ্য সম্পাদক পি সম্মুগম জানিয়েছেন, “তিরুনেলভেলিতে আমাদের পার্টি অফিস চুরমার করে দিয়েছিল পাত্রীর বাড়ির লোকজন। কিন্তু তা-ও আমরা পিছয়নি। সিদ্ধান্ত নিয়েছি, রাজ্যের সব পার্টি অফিসে এই ধরনের বিবাহ আমরা সম্পন্ন করব। না হলে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করা যাবে না।” তিনি আরও জানিয়েছেন,”জাত-ধর্ম আমাদের সমাজকে কয়েকশো বছর ধরে ভাগ করে রেখেছে। শোষণের মূলে রয়েছে অসবর্ণ বিয়ের প্রতি তীব্র বিদ্বেষ। আমরা তরুণ প্রেমিকা-প্রেমিকাদের কাছে বার্তা দিতে চাই যে, সিপিএম তোমাদের পাশে আছে। আমাদের পার্টি অফিস তোমাদের মাথা গোঁজার আশ্রয় দিতে সবসময় খোলা থাকবে।” পরিবারের সম্মানরক্ষায় খুনের জন্য আলাদা আইন আনার দাবিও জানান সম্মুগম।

ভোটের প্রচারে এই ভাবে সিপিএমকে নামতে দেখে বিজেপিও কোমর বেঁধে নেমেছে। আন্নামালাই জানিয়েছেন, সিপিএম যা করেছে তাকে স্বাগত জানাই। অসবর্ণ বিয়ের জন্য বিজেপির কার্যালয়গুলিও খোলা থাকবে।

এবার বাকি রইল বাংলার সিপিএম। বাংলাতেও ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। প্রচারে নামতে হবে ‘কাস্তে-হাতুড়ি’ হাতে! সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম বলেন,” পার্টি অফিসে মানুষের জন্যই কাজ হয়। আমাদের পার্টি অফিসে বিয়ে হতেই পারে।”

আরও পড়ুন – বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...