Monday, March 16, 2026

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

Date:

Share post:

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই এখন শীর্ষে।সুপার সিক্স(Super Six) কার্যত নিশ্চিত করতে ইস্টবেঙ্গল(Eastbengal) তাঁদের সিনিয়র দলের ছয় জন ফুটবলারকে জর্জের বিরুদ্ধে প্রথম একাদশে খেলান ৷ পিভি বিষ্ণু(PV Bishnu), সৌভিক চক্রবর্তী, ডেভিড লালহ্লানসাঙ্গা, এডমুন্ড লালরিনডিকা, দেবজিৎ মজুমদারকে ম্যাচের শুরু থেকেই মাঠে নামান বিনো জর্জ। কিন্তু তারপরেও প্রথম ৪৫ মিনিটে প্রত্যাশা অনুসারে খেলতে পারেনি লাল হলুদ। একের পর এক সুযোগ নষ্ট করতে থাকেন লাল হলুদ ফুটবলাররা।

প্রথমার্ধে জর্জের রক্ষণ ভেদ করতে পারেনি লাল-হলুদ শিবির। বিরতির সময়ে খেলার ফল ছিল ০-০। কিন্তু দ্বিতীয়ার্ধে ছবিটা বদলে গেল।সৌজন্যে সায়ন ব্যানার্জী(Sayan Banerjee)। বিনো জর্জের একটা চালেই বদলে গেল ইস্টবেঙ্গলের খেলার চিত্রটাই।

ম্যাচের ৬৮ মিনিটে প্রথম গোলটি আসে বিষ্ণুর পা থেকে।প্রথম গোলের ক্ষেত্রে বাঁ দিক থেকে বল ভাসিয়েছিলেন গুইতে। ডেভিডের হেড জর্জ গোলকিপার তুহিন দে বাঁচালেও ফিরতি বলে বিষ্ণু গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। এরপর গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্ত তা কাজে লাগাতে পারলেন না ডেভিড। পেনাল্টি বক্সের ভিতরে বিষ্ণুকে অবৈধ ভাবে ফেলে দেওয়া হলে রেফারি পেনাল্টি দেন লাল-হলুদকে। ডেভিড পেনাল্টি মিস করলেন।

লাল হলুদের ৮৩ মিনিটে। এবার গোল করেন সায়ন। ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করলেন বিষ্ণুর । সংযুক্ত সময়ে গোল করে জর্জ টেলিগ্রাফের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন মনোতোষ। ডেভিড সহজ সুযোগ নষ্ট না করলে খেলার ফল ৫-০ হতে পারত।
জর্জের বিরুদ্ধে জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষস্থান শক্তপোক্ত করল লাল-হলদু । ১০ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট ২০।

spot_img

Related articles

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...

হেমন্ত কী হবেন হিমন্ত-নিধনের অস্ত্র: অসমে অস্তিত্ব টিকিয়ে রাখতে ভিন্ন লড়াই কংগ্রেসের

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুখ্যমন্ত্রীর আগ্রাসী নীতিতে চাপে অসম কংগ্রেস। একদিকে সাংসদ তথা অসম কংগ্রেস সভাপতি গৌরব গোগোইয়ের...

আলিপুরদুয়ারে আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে পথে তৃণমূল

আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি গ্রামে ৬১ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক...

রাজ্য প্রশাসনে বড় রদবদল: ৭ আইএএস অফিসারের বদলির নির্দেশ নবান্নের

রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে ফের এক দফা রদবদল করল নবান্ন। শনিবার রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে...