Sunday, June 14, 2026

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

Date:

Share post:

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর এলাকার যুবক কোথা থেকে বন্দুক পেলেন তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের বাবা এনডিআরএফ-এ কর্মরত। বাড়িতে রয়েছে মা এবং বোন। সোমবার, দুপুর আড়াইটে নাগাদ ছাত্রীর বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি করে খুন করার অভিযোগ দেশরাজের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই কাঁচড়াপাড়া- কৃষ্ণনগরের ২৪শে অগাস্টের একটি ট্রেন টিকিট উদ্ধার হয়েছে । এছাড়াও আততায়ী খুন করে বেরিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির মোবাইলে তাঁর ছবিও ধরা পড়েছে। ইতিমধ্যেই জেলা পুলিশের স্পেশাল টিম সূত্র ধরে সম্ভাব্য জায়গায় তল্লাশি চালাচ্ছে। অভিযুক্তের উত্তরপ্রদেশ পালিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পুলিশ জানিয়েছে মৃতার বাড়ি থেকে যুগলের বেশ কিছু ঘনিষ্ঠ ছবি উদ্ধার হয়েছে যা থেকে দুজনের প্রণয়ের সম্পর্কের বিষয়টা স্পষ্ট। দুজনে কাঁচড়াপাড়া এক স্কুলেই পড়াশোনা করেছেন। যদিও দেশরাজ ইশিতার থেকে বছর পাঁচেকের বড়। উচ্চ মাধ্যমিক শেষ করার পরেই ছাত্রী আবার ফিরে যান কৃষ্ণনগর। ভিক্টোরিয়া ল কলেজে ভর্তি হন। এখনও পর্যন্ত পুলিশ জানতে পেরেছে যে প্রেমের সম্পর্ক নিয়েই দুজনের মধ্যে বেশ কিছুদিন ধরে সমস্যা বাড়ছিল। প্রেমিকার দূরের কলেজে ভর্তি হওয়া মেনে নিতে পারেননি দেশরাজ। এরপরই রীতিমতো পরিকল্পনা করে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে বলে অনুমান। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার।

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...